সংবাদ শিরোনাম :
বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১০:৫৭:১৩ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ ৪৬ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন উপস্থাপনা ও মডেলিং জগতের পরিচিত মুখ ইসরাত পায়েল। বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন এই উপস্থাপক ও উদ্যোক্তা। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের বিয়ের খবর নিশ্চিত করেছেন পায়েল নিজেই।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে ফেসবুকে বিয়ের কয়েকটি ছবি প্রকাশ করেন ইসরাত পায়েল। ছবিতে লাল জমকালো শাড়িতে স্বামী ও পরিবারের সদস্যদের সঙ্গে একফ্রেমে দেখা যায় তাকে। একই সঙ্গে নবদম্পতির জন্য ভক্ত-অনুরাগীসহ সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।
ছবিগুলো প্রকাশ করে পায়েল লিখেছেন, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, পরিবারের সম্মতিতে আল-আমিন চৌধুরী-র সাথে আমার বিয়ে হয়েছে।
এখনকার সময়ে বিয়ে করে সুখে থাকার চেয়ে শেষ পর্যন্ত একসাথে টিকে থাকাটাই বড় চ্যালেঞ্জ। সবাই আমাদের জন্য দোয়া করবেন, যেন শেষ পর্যন্ত একসাথে টিকে থাকতে পারি।


























