ঢাকা ০৯:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হালান্ডের জোড়া গোলে পোর্তোকে হারিয়ে সিটির শুভসূচনা Logo বাঁধনের ওপর হামলায় ফুঁসছে শোবিজ Logo হুথিদের কাছ থেকে দুই এলাকার নিয়ন্ত্রণ নিল ইয়েমেনি বাহিনী Logo বিরোধীদলীয় নেতার সঙ্গে নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যানের সাক্ষাৎ Logo হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার Logo ঠিকাদারদের কাছে যিনি “মিস্টার ফাইভ পার্সেন্ট” গণপূর্তের আবুল খায়েরের দুর্নীতির আমলনামা Logo তেজগাঁওয়ের বিটিসিএলে যুবক হত্যাকাণ্ডে অঙ্গীভুত আনসার সদস্য জড়িত থাকার খবর ভিত্তিহীন Logo রাষ্ট্রপতির স‌ঙ্গে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ Logo ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী Logo রোহিঙ্গা প্রত্যাবাসনে যেসব সহযোগিতার কথা বললেন প্রধানমন্ত্রী

বিদেশে লোক পাঠানোর নামে প্রতারণার ফাঁদ: আভারী ওভারসিসের বিরুদ্ধে অভিযোগের পাহাড় 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩৭:২৭ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ ৮১ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদকঃ বিদেশে কর্মসংস্থানের প্রলোভন দেখিয়ে অর্থ আদায়, প্রতিশ্রুত কাজ ও বৈধ কাগজপত্র না দেওয়া এবং গ্রাহকদের সঙ্গে অসদাচরণের অভিযোগ উঠেছে জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠান আভারী ওভারসিস প্রাইভেট লিমিটেড (Avari Overseas Private Limited)-এর বিরুদ্ধে। প্রতিষ্ঠানটি রাজধানীর উত্তর বাড্ডার প্রগতি স্মরণীর রূপায়ন মিলেনিয়াম স্কয়ারে অবস্থিত।

জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে চটকদার বিজ্ঞাপন দিয়ে সহজ-সরল মানুষদের দৃষ্টি কাড়ে আভারী ওভারসিস।

সরল মনে বিশ্বাস করে তাদের প্রতারণার শিকার হয়েছেন কিশোরগঞ্জের কুলিয়ারচরের ছয়সূতি ইউনিয়নের ধুপাখালী গ্রামের কামরুজ্জামানের দুই ছেলে মো. মনিরুজ্জামান ও মোস্তাফিজ জামান। পর্তুগাল নেওয়ার কথা বলে নানা কৌশলে এবং বিভিন্ন মাধ্যমে ভুক্তভোগী দুই ভাইয়ের কাছ থেকে ১৮ লাখ ৫৫ হাজার টাকা হাতিয়ে নিয়েছে প্রতিষ্ঠানটি। এমন অভিযোগে নরসিংদীর সিআর আমলী আদালতে মামলা করেছেন ভুক্তভোগী মো. মনিরুজ্জামান (মামলা নং-২০৬৯/২০২৫, তারিখ- ২১/১০/২০২৫ইং)। মামলায় চারজনকে অভিযুক্ত করা হয়, তারা হলেন- আভারী ওভারসিস প্রাইভেট লিমিটেড-এর চেয়ারম্যান মোহাম্মদ ফারহান (৪৭), প্রতিষ্ঠানটির পরিচালক মাহফুজুর রহমান (৪৫), জেনারেল ম্যানেজার মো. বাহারুল ইসলাম (৪০) এবং ভিসা কনসালট্যান্ট মোছা. শাহানাজ আজার (২৫)।

মামলা সূত্রে জানা যায়, মৌখিক চুক্তি মোতাবেক ৬ মাস অতিবাহিত হলেও প্রতিষ্ঠানটি কোনরূপ ভিসা প্রদান না করায় এবং কোনরূপ কার্যক্রম গ্রহণ না করে তালবাহানা করে সময়ক্ষেপণ করতে থাকে।

ভুক্তভোগীদের ভাষ্য, প্রতিষ্ঠানের রিসেপশনে ডেকে যোগাযোগ করলে প্রায়ই জানানো হয়, “কর্তৃপক্ষ বিদেশে আছেন” বা “অফিসে দায়িত্বশীল কেউ নেই।” এতে তারা হয়রানির শিকার হচ্ছেন বলে দাবি করেন। সরাসরি অফিসে উপস্থিত হয়েও অনেক সময় সন্তোষজনক উত্তর পাননি বলে অভিযোগ।

গত ৩০ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখে বৈদেশিক কর্মস্থানের ব্যবস্থা করে দিবে মর্মে মিথ্যা আশ্বাসে নেওয়া ১৮ লাখ ৫৫ হাজার টাকা ফেরত চাইলে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ফারহান আহমেদ উল্টো হুমকি প্রদান করে। তিনি বলেন ‘এ বিষয়ে বাড়াবাড়ি করলে এবং টাকা ফেরত চাইলে সন্ত্রাসী বাহিনী দিয়ে খুন করে লাশ গুম করে ফেলা হবে’। হুমকি দিয়ে তাদেরকে অফিস থেকে জোরপূর্বক বের করে দেওয়া হয়।

এদিকে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও কেউ বিদেশ যেতে না পেরে তারা আর্থিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন।

প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোহাম্মদ ফারহান-এর বিরুদ্ধে প্রভাব ও ক্ষমতা প্রদর্শনের অভিযোগ তুলেছেন কয়েকজন ভুক্তভোগী।

কথা অনুযায়ী নির্ধারিত সময়ে বিদেশে পাঠানোর ব্যবস্থা না করা বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন ২০১৩ এর ৩৩/৩৩/০৬/০২ তৎসহ দণ্ডবিধি ৪২০/৫০৬ (১) ধারা অনুসারে শাস্তিযোগ্য ও জরিমানাযোগ্য অপরাধ।

অভিযোগের বিষয়ে Avari Overseas Private Limited-এর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ভুক্তভোগীরা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

বিদেশে লোক পাঠানোর নামে প্রতারণার ফাঁদ: আভারী ওভারসিসের বিরুদ্ধে অভিযোগের পাহাড় 

আপডেট সময় : ০১:৩৭:২৭ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬