ঢাকা ০৪:৩২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মিথিলার জায়গায় এবার অ্যালেন স্বপনের সঙ্গী প্রভা Logo প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির প্রতিনিধি দলের মতবিনিময় চলছে Logo সব বিশ্ববিদ্যালয়ে নির্ধারিত সময়ে ভর্তি পরীক্ষায় বাধা নেই Logo দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে দল থেকে বাদ মোসাদ্দেক-সৌম্য! Logo যাত্রাবাড়ীতে ৫০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার Logo অর্থনীতি ও জ্বালানি খাতে সহযোগিতা জোরদারে ভারত সফরে নেপালের প্রধানমন্ত্রী Logo উপকূলীয় অঞ্চলের জীবনমান উন্নয়নে ২০০ মিলিয়ন ডলার সহায়তা দিবে বিশ্বব্যাংক : স্থানীয় সরকার মন্ত্রী Logo মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান Logo শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ার আহ্বান রাষ্ট্রপতির Logo আসছে নতুন এসএমই নীতিমালা, লক্ষ্য ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টি

ঢাকায় জমকালো আয়োজনে ধর্মপুর ইউনিয়ন এসোসিয়েশনের গ্র্যান্ড মিট আপ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৯:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫ ৯৬২ বার পড়া হয়েছে

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"square_fit":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

ঢাকা, ১২ সেপ্টেম্বর: রাজধানীর ফর্টিস ডাউনটাউন রিসোর্টে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো নোয়াখালী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়ন বাসিন্দাদের সংগঠন ধর্মপুর ইউনিয়ন এসোসিয়েশনের গ্র্যান্ড মিট আপ।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত সংগঠনের সদস্যরা মিলনমেলায় যোগ দেন। ২০১৬ সালের ফেব্রুয়ারিতে ঢাকার রমনা পার্কে প্রতিষ্ঠিত এ সংগঠনটি প্রতিষ্ঠালগ্ন থেকেই সামাজিক বন্ধন দৃঢ়করণ, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং জনকল্যাণমূলক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রেখে আসছে।

আয়োজন শুরু হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে। এরপর একে একে অনুষ্ঠিত হয় সুইমিং প্রতিযোগিতা, ফুটবল খেলা, রশিটানা প্রতিযোগিতা, শিশুদের জন্য বিভিন্ন রাইডস ও খেলাধুলা এবং নারীদের জন্য বালিশ খেলা। অতিথিদের জন্য পরিবেশিত হয় রঙিন বাফেট লাঞ্চ ও নাস্তা। এছাড়া ড্রোন শো ও সংগীতানুষ্ঠান অনুষ্ঠানস্থলকে উৎসবমুখর করে তোলে।

উপস্থিত বক্তারা বলেন, এ ধরনের মিলনমেলা দেশের বিভিন্ন স্থানে অবস্থানরত সংগঠনের সদস্যদের সম্পর্ক মজবুত করে এবং পারস্পরিক সহযোগিতার নতুন দিগন্ত খুলে দেয়। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য ও সমাজকল্যাণমূলক উদ্যোগে সংগঠনকে আরও সক্রিয় করাসহ ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়।

অনুষ্ঠানে আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য মোঃ মিজানুর রহমান, আব্দুল্লাহ আল মামুন (রুবেল), নাজমুল হাসান ফয়সাল, মোঃ মিজান, মোঃ ওমর ফারুক, সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য আকবর হোসেন তুহিন, এস এফ দুলাল, মাকসুদুর রহমান, মিল্লাদ রাব্বিসহ অনেকে।

সন্ধ্যায় কেক কাটা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। সফল আয়োজনের জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানানো হয়। বিশেষভাবে স্থানীয় সমাজসেবক ও ব্যবসায়ী সারোয়ার হোসেন শামীমসহ ইঞ্জিনিয়ার রিয়াজ ও মো. রিয়াজ উদ্দিনকে পৃষ্ঠপোষকতার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ঢাকায় জমকালো আয়োজনে ধর্মপুর ইউনিয়ন এসোসিয়েশনের গ্র্যান্ড মিট আপ

আপডেট সময় : ১১:২৯:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫