ঢাকা ০৪:৩১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মিথিলার জায়গায় এবার অ্যালেন স্বপনের সঙ্গী প্রভা Logo প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির প্রতিনিধি দলের মতবিনিময় চলছে Logo সব বিশ্ববিদ্যালয়ে নির্ধারিত সময়ে ভর্তি পরীক্ষায় বাধা নেই Logo দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে দল থেকে বাদ মোসাদ্দেক-সৌম্য! Logo যাত্রাবাড়ীতে ৫০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার Logo অর্থনীতি ও জ্বালানি খাতে সহযোগিতা জোরদারে ভারত সফরে নেপালের প্রধানমন্ত্রী Logo উপকূলীয় অঞ্চলের জীবনমান উন্নয়নে ২০০ মিলিয়ন ডলার সহায়তা দিবে বিশ্বব্যাংক : স্থানীয় সরকার মন্ত্রী Logo মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান Logo শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ার আহ্বান রাষ্ট্রপতির Logo আসছে নতুন এসএমই নীতিমালা, লক্ষ্য ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টি

ক্যান্সারে আক্রান্ত মায়ের জীবন বাঁচানোর আবেদন জবি শিক্ষার্থীদের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫৭:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মে ২০২৩ ৭০৯ বার পড়া হয়েছে

ক্যান্সারে আক্রান্ত মায়ের জীবন বাঁচানোর আবেদন জবি শিক্ষার্থীদের

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী পপি রানির মা জরায়ু ক্যান্সারে আক্রান্ত হয়ে লাস্ট স্টেজে আছেন। তাঁর চিকিৎসা বাবদ যে অর্থ প্রয়োজন তা বহনে অসমর্থ তার পরিবার। চিকিৎসার জন্য সাহায্য চেয়ে আবেদন জানিয়েছেন পপি রানিসহ তার সহপাঠীবৃন্দ। পপি রানীর সঙ্গে কথা বলে জানা যায় যে, তিনি গত ৬ থেকে ৭ মাস ধরে অসুস্থ ছিলেন। ঈদের আগে ১৭ এপ্রিল, মহাখালিতে ডাক্তার দেখানোর পর জানতে পারেন তার মায়ের শরীরে ক্যান্সার নামক মরণব্যাধি বাসা বেধেছে। পপি রানি বর্তমানে তার মা কে নিয়ে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। ডাক্তাররা জানান যে, ক্যান্সারের আক্রান্ত স্থান থেকে জীবাণু এখনো ছড়িয়ে পড়েনি। অপারেশন করার পর যদি সঠিকভাবে থেরাপি দেওয়া যায় তাহলে সুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে। পপি রানির সহপাঠী মো. নোমান বিল্লাহ বলেন, ‘আমরা যখন আন্টির ক্যান্সারে আক্রান্তের কথা শুনলাম তখনই সিদ্ধান্ত নিয়েছিলাম যত টাকা লাগে আমরা ব্যবস্থা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এত টাকা নিজেদের মধ্যেই ব্যবস্থা করা খুবই কঠিন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ক্যান্সারে আক্রান্ত মায়ের জীবন বাঁচানোর আবেদন জবি শিক্ষার্থীদের

আপডেট সময় : ০১:৫৭:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মে ২০২৩