ঢাকা ০৪:২৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo জাপানে নিটসু লজিস্টিকস হাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী Logo দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা নিশ্চিতের জোরালো আহ্বান রাষ্ট্রপতির Logo রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান মিয়ানমারেই নিহিত: প্রধানমন্ত্রী Logo জ্বালানি ও বিনিয়োগ সহযোগিতায় গুরুত্বারোপ প্রধানমন্ত্রী তারেক রহমানের Logo মাথাপিছু জিডিপিতে এ বছর ভারতকে ছাড়িয়ে যাবে বাংলাদেশ: আইএমএফ Logo মোটরসাইকেলের চেইন পরিষ্কার ও লুব করার সঠিক নিয়ম Logo নতুন কুঁড়ি স্পোর্টসের প্রথম পর্বের ৪০ খেলোয়াড় বিকেএসপিতে দীর্ঘমেয়াদি প্রশিক্ষণে ভর্তির সুযোগ Logo তেহরানে বৈঠকে বসছে মক্কা প্যাক্ট ও ইরান Logo নিত্যপণ্যের আমদানি বেড়েছে, রমজানে সরবরাহ স্বাভাবিক থাকার আশা Logo লগি-বৈঠার আঘাতে নিহতদের স্মরণ করলেন বিরোধীদলীয় নেতা

মেহেদী হাসান হাওলাদারকে কেন্দ্র করে নেতৃত্বের নতুন প্রত্যাশা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৪:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫ ৭৩৮ বার পড়া হয়েছে

সকালের সংবাদ|| ঢাকা:

জাতীয়তাবাদী ছাত্রদল থেকে শুরু করে মুক্তিযুদ্ধ প্রজন্ম দল, কৃষক দল ও মৎস্যজীবী দলের বিভিন্ন স্তরে সক্রিয়ভাবে নেতৃত্ব দিয়ে আসা জনাব মেহেদী হাসান হাওলাদার বর্তমানে দলের ভেতর একজন অভিজ্ঞ, কর্মঠ এবং ত্যাগী সংগঠক হিসেবে সুপরিচিত। ছাত্র রাজনীতির সোনালী ফসল হিসেবে তার উত্থান শুধু সময়ের দাবি নয়, জাতীয়তাবাদী শক্তির ভবিষ্যতের পথও নির্দেশ করে।

দীর্ঘদিন ধরে মাঠের রাজনীতিতে সক্রিয় এই নেতার সংগ্রামী পদচারণা, সাংগঠনিক দক্ষতা ও দলীয় আদর্শের প্রতি অটল নিষ্ঠা তাকে আলাদা করেছে। তিনি জাতীয়তাবাদী কৃষক দলের সাবেক পিরোজপুর জেলা সহ-সভাপতি এবং জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের সাবেক কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ অঞ্চলের সমন্বয়কের দায়িত্ব পালন করছেন।

তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে তার নিবিড় সম্পর্ক, দায়িত্ব পালনে নিষ্ঠা এবং আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা তাকে জনমানুষের নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে। নেতাকর্মীরা মনে করেন, একজন আদর্শবান, বিচক্ষণ ও অভিজ্ঞ সংগঠক হিসেবে মেহেদী হাসান হাওলাদার যদি জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান, তবে সংগঠনটি আরও শক্তিশালী ও জনসম্পৃক্ত হবে।

তৃণমূলের কণ্ঠস্বর এবং জনগণের প্রত্যাশা পূরণের লক্ষ্যে তার মতো নেতার নেতৃত্বে সংগঠনটি আগামী দিনে আরও সাহসী ও কার্যকর ভূমিকা রাখতে পারবে বলে অনেকেই আশাবাদী। বিভিন্ন স্তরের নেতাকর্মীদের মধ্যে তার প্রতি রয়েছে সুগভীর শ্রদ্ধা ও আস্থা, যা সংগঠনের ঐক্য এবং অগ্রগতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এখন সময় এসেছে মেহেদী হাসান হাওলাদারের মতো পরীক্ষিত নেতৃত্বকে সামনে এনে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলকে একটি আদর্শিক ও গণমুখী শক্তিতে রূপান্তর করার। সময়ের এই গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে তার প্রতি আস্থা রাখা একটি যৌক্তিক এবং প্রয়োজনীয় রাজনৈতিক সিদ্ধান্ত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

মেহেদী হাসান হাওলাদারকে কেন্দ্র করে নেতৃত্বের নতুন প্রত্যাশা

আপডেট সময় : ০৯:৪৪:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫