ঢাকা ০১:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মিরপুর বিআরটিএতে মালিকানা বদল সেবায় দালালচক্রের দৌরাত্ম্য: কাউন্টার কর্মকর্তাকে ঘিরে ঘুষ বাণিজ্যের অভিযোগ Logo স্বল্প বেতনে এলজিইডি গাড়িচালকের সম্পদের অট্টালিকা Logo পরিবার পরিকল্পনা অধিদপ্তরে পরিচালক মীর সাজেদুর রহমানকে ঘিরে প্রশাসনিক অনিয়মের বিতর্ক Logo সাড়ে ৬শ’ কোটি টাকার সেচ প্রকল্পে অনিয়মের অভিযোগ নিয়েও বহাল পিডি নুরুল ইসলাম Logo দৈনিক ‘প্রতিদিনের কাগজ’ প্রকাশনা নিয়ে আইনি জটিলতা: হাইকোর্টের রুল: মালিকানা ও সম্পাদনায় বিতর্ক Logo প্রাণিসম্পদ অধিদপ্তরে আউটসোর্সিং নিয়োগ ঘিরে ২৫ কোটি টাকার বাণিজ্যের পরিকল্পনা! Logo মৎস্য অধিদপ্তরের প্রকল্প পরিচালক জাহাঙ্গীরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের পাহাড় Logo ডিএনসিসির প্রকৌশলী আহসান হাবিবের বিরুদ্ধে টেন্ডার অনিয়ম ও ঠিকাদার হয়রানির অভিযোগ Logo অভিযোগের পাহাড় পেরিয়েও বহাল তবিয়তে ফায়ার সার্ভিসের ডিজি Logo সওজে পরিচালক ও অতিরিক্ত প্রধান প্রকৌশলী আজাদ সিন্ডিকেটের দূর্নীতির সাম্রাজ্য

চৌদ্দগ্রামে এলজি বন্ধুক ও দেশীয় অস্ত্রসহ সন্ত্রাসী আটক: টর্চার সেলের সন্ধান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৬:২৮ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫ ৪২৭ বার পড়া হয়েছে

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে বিশেষ অভিযান চালিয়ে একটি এলজি বন্ধুক সহ সালাহ উদ্দিন খাঁন নামে এক চিহিৃত সন্ত্রাসীকে আটক করেছে সেনাবাহিনী। আটককৃত সালাহ উদ্দিন খাঁন উপজেলার গুনবতী ইউনিয়নের কালিয়াতল এলাকার শাহজাহান খাঁনের ছেলে। অভিযানকালে সেনাবাহিনী স্থানীয় সন্ত্রাসীদের একটি টর্চার সেলের সন্ধান পায়। পরে আটককৃত যুবককে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর চৌদ্দগ্রাম ক্যাম্প থেকে সোমবার (০৬ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সেনাবাহিনীর চৌদ্দগ্রাম ক্যাম্প আরও সূত্রে জানা গেছে, অবৈধ অস্ত্র রাখার সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশ সেনাবাহিনীর চৌদ্দগ্রাম ক্যাম্প এর একটি আভিযানিক দল রোববার রাতে উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের ফকিরবাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে স্থানীয় চিহিৃত সন্ত্রাসী সালাহ উদ্দিন খাঁনকে আটক করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে তার বাড়ির পাশের ‘লন্ডনী বাড়ী’ নামে পরিচিত একটি বাড়িতে অভিযান চালিয়ে একটি এলজি বন্ধুক ও বিপুল পরিমান দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ সময় একটি টর্চার সেলের সন্ধান পায় সেনাবাহিনী। দ্বিতল বিশিষ্ট ওই ভবনের একটি কক্ষ নির্যাতন সেল হিসেবে ব্যবহার করতো স্থানীয় সন্ত্রাসীরা। আলোচিত ওই ভবনটি একই এলাকার রিয়াজ হুসেইন কামালের বলে সেনাবাহিনী সূত্রে জানা গেছে। আটককৃত সালাহ উদ্দিন খাঁনকে সোমবার সকালে চৌদ্দগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের শেষে সোমবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এই অভিযানকে সন্ত্রাসী কার্যক্রম বন্ধে বিশেষ সফলতা হিসেবে দেখছে বাংলাদেশ সেনাবাহিনী। অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের ধরতে সেনাবাহিনীর এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানা গেছে।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.টি.এম আক্তার উজ জামান বলেন, ‘বাংলাদেশ সেনাবাহিনী বিশেষ অভিযান চালিয়ে সালাহ উদ্দিন খাঁন নামে এক যুবককে এলজি ও বিপুল পরিমান দেশীয় অস্ত্র সহ আটক করে থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে মামলা দায়ের ও আইনী প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

চৌদ্দগ্রামে এলজি বন্ধুক ও দেশীয় অস্ত্রসহ সন্ত্রাসী আটক: টর্চার সেলের সন্ধান

আপডেট সময় : ০৯:৪৬:২৮ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫