ঢাকা ১০:৪০ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সংরক্ষিত নারী আসনে আলোচনায় আসমা আজিজ Logo উপ-কর কমিশনারের তানজিনা’ র ১৫ কোটি টাকার ‘অবৈধ’ সম্পদ Logo রপ্তানি ঘোষণার অমিল বন্ড তদারকিতে পুকুর চুরি: জেসি কামরুলের সহায়তায় কয়েকশ কোটি টাকা রাজস্ব আত্মসাৎ  Logo পাঁচ প্রকৌশলীর গাফিলতিতেই সংসদে মাইক অচল Logo রাজস্ব কর্মকর্তা মেহেদীর বিরুদ্ধে ঘুষ অনিয়মের অভিযোগে নড়েচড়ে দাঁড়াল দুদক: ছাত্রলীগের নেতা বহাল তবিয়তে! Logo কাস্টমসে আওয়ামী দোসর আজাদের রাজত্ব বহাল Logo মিরপুর বিআরটিএতে মালিকানা বদল সেবায় দালালচক্রের দৌরাত্ম্য: কাউন্টার কর্মকর্তাকে ঘিরে ঘুষ বাণিজ্যের অভিযোগ Logo স্বল্প বেতনে এলজিইডি গাড়িচালকের সম্পদের অট্টালিকা Logo পরিবার পরিকল্পনা অধিদপ্তরে পরিচালক মীর সাজেদুর রহমানকে ঘিরে প্রশাসনিক অনিয়মের বিতর্ক Logo সাড়ে ৬শ’ কোটি টাকার সেচ প্রকল্পে অনিয়মের অভিযোগ নিয়েও বহাল পিডি নুরুল ইসলাম

রাজধানীতে খালে ডুবে মরল কলেজশিক্ষার্থী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১১:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৮ মে ২০২৩ ২৬৮ বার পড়া হয়েছে

রাজধানীতে খালে ডুবে মরল কলেজশিক্ষার্থী

রাজধানীর আফতাবনগরে একটি খালে বন্ধুদের সাথে গোসল করতে গিয়ে প্রান হারায় এক শিক্ষার্থী।

রোববার (২৮ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তামজিদ আহমেদ (১৭) নামে ওই শিক্ষার্থীকে তার বন্ধুরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সাড়ে ৭টার দিকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে নিয়ে আসা দুই বন্ধু শাহিল রহমান ও শাহিদ হাবিবুল্লাহ জানান, তামজিদের বাসা শান্তিবাগ গুলবাগ এলাকায়। তামজিদ ও শাহিল ইস্কাটনের বিয়াম স্কুল অ্যান্ড কলেজে উচ্চ মাধ্যমিক ১ম বর্ষের ছাত্র। আর শাহিদ পড়ে ঢাকা সিটি কলেজের ১ম বর্ষে। প্রতি সপ্তাহে একদিন তারা গোসল করতে আফতাবনগরের শেষ মাথায় চায়না ফ্যাক্টরির পাশের একটি খালে যায় গোসল করতে। বিকেলে তারা ৪ বন্ধু মিলে যায় সেখানে। তারা ৩ জন গোসল করতে নামে, আর ধ্রুব নামে এক বন্ধু পাড়ে দাঁড়িয়ে থাকে। সাঁতরে এক পাড় থেকে আরেক পাড়ে যায় তারা। সাঁতার জানলেও তামজিদ সেই পাড় থেকে আবার ফেরার সময় পানিতে তলিয়ে যায়। অন্য বন্ধুরা পাড়ে পৌঁছানোর পর তামজিদকে দেখতে না পেয়ে পানিতে খোঁজাখুঁজি শুরু করে। ৫ থেকে ৬ মিনিট পর তাকে পানির নিচ থেকে পাড়ে তোলে তারা। এরপর দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খিলগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন মোল্লা জানান, আফতাবনগর চায়না ফ্যাক্টরির পাশে একটি খালে পানিতে ডুবে এক শিক্ষার্থী মারা গেছেন। ঘটনাস্থলে না গেলে বোঝা যাবে না এটা কোন থানার আওতায় পড়েছে। তবে আফতাবনগরের কিছু অংশ খিলগাঁও থানায়, বাকি অংশ বাড্ডা থানাধীন। বিস্তারিত জানার জন্য পুলিশের টিম পাঠানো হয়েছে।

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

রাজধানীতে খালে ডুবে মরল কলেজশিক্ষার্থী

আপডেট সময় : ০৯:১১:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৮ মে ২০২৩