ঢাকা ০৪:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

পেকুয়ায় ভোটকেন্দ্রে গুলিবিদ্ধ ৪

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩৮:০৬ অপরাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০১৯ ২৫১ বার পড়া হয়েছে

কক্সবাজারের পেকুয়ার মগনামা ইউনিয়নের দক্ষিণ মগনামা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের চারজন গুলিবিদ্ধ হয়েছেন। ভোট শুরুর পর, রবিবার (২৪ মার্চ) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলেন— আবুল হোছেন, ছাদেক, বদি, রমিজ। তারা মগনামা এলাকার বাসিন্দা। তবে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় পরিবেশ এখন শান্ত রয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন নৌকার প্রার্থী আবুল কাশেমের পক্ষে স্থানীয় চেয়ারম্যান শরাফত উল্লাহ ওয়াসিম লোকজন নিয়ে কেন্দ্রে ঢুকে ব্যালট পেপারে সিল মারার চেষ্টা করে। এ সময় আওয়ামী লীগের বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলমের লোকজন বাধা দেন। এতে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। গোলাগুলি শুরু হলে, উভয় পক্ষের চারজন গুলিবিদ্ধ হন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রিসাইডিং কর্মকর্তা ওসমান গনি বলেন, ‘কেন্দ্রটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। বাইরে ব্যাপক সংঘর্ষ হয়েছে বলে শুনেছি। যার কারণে ভোটার শূন্য অবস্থায় রয়েছে কেন্দ্রটি। বিষয়টি সংশ্লিষ্ট কর্মকর্তাকে জানিয়েছি।’

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসেন বলেন, ‘কেন্দ্রের বাইরে ধাওয়া, পাল্টা-ধাওয়া ও গুলিবিদ্ধের ঘটনা ঘটেছে। তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এখন ওই কেন্দ্রে ভোটাররা উৎসব মুখর পরিবেশে ভোট দিচ্ছেন। এ ছাড়াও জেলার অন্যান্য কেন্দ্রে অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

পেকুয়ায় ভোটকেন্দ্রে গুলিবিদ্ধ ৪

আপডেট সময় : ১২:৩৮:০৬ অপরাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০১৯