ঢাকা ০৩:৩৭ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সাভার পৌরসভার লাইসেন্স পরিদর্শক আমজাদ মোল্লার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ Logo জিয়া শিশু কিশোর মেলা, ঢাকা মহানগর দক্ষিণ আহ্বায়ক কমিটি ঘোষণা Logo জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নথি জালিয়াতি: ৫ জনকে শোকজ ও মামলা Logo সওজে অতিরিক্ত প্রধান প্রকৌশলী আজাদের ‘অদৃশ্য সাম্রাজ্য’ ও অবৈধ সম্পদ: পূর্বাচলে কয়েক কোটি টাকার প্লট Logo শহীদ জিয়ার মাজারে জিয়া শিশু কিশোর মেলার নতুন কমিটির শ্রদ্ধা Logo এসএসসি পরীক্ষার্থীদের পাশে জিয়া শিশু কিশোর মেলা: বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ Logo কবি আকাশমণির রোমান্টিক লেখা “ক্লান্তরা সুখ হয়ে ওঠে” Logo লালপুরে দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার Logo মোহনা টিভি দখলের অপচেষ্টা: মিরপুরে উত্তেজনা, থানায় জিডি Logo বন বিভাগে পদোন্নতি জট ও কর্তাদের দুর্নীতির অভিযোগ: আদালতের হস্তক্ষেপে নতুন করে উত্তেজনা

দেড় ঘন্টা ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখলো কুবি ছাত্রলীগের নেতাকর্মীরা

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, কুমিল্লা
  • আপডেট সময় : ০৯:৩৪:১০ অপরাহ্ন, বুধবার, ৮ মার্চ ২০২৩ ৩২৯ বার পড়া হয়েছে

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রলীগের তিন নেতাকে মারধরের বিচারের দাবিতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতাকর্মীরা প্রায় দেড় ঘন্টার মত ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখে। কুমিল্লার পুলিশ সুপার আব্দুল মান্নানের আশ্বাসের ভিত্তিতে নেতা-কর্মীরা অবরোধ প্রত্যাহার করে নেয়। বুধবার (৮ মার্চ) বিকাল  পাঁচটা থেকে ছয়টা ৪০ মিনিট পর্যন্ত অবরোধ করেন তারা।

পুলিশ সুপার আব্দুল মান্নান বলেন, ‘আমরা শিক্ষার্থীদের দাবি মেনে নিয়েছি। দ্রুত সময়ের মধ্যেই অভিযুক্তদের গ্রেফতার করবো।’

এ ব্যাপারে শহিদ ধীরেন্দ্রনাথ দত্ত হল শাখা ছাত্রলীগের সভাপতি রাফিউল আলম দীপ্ত বলেন, ‘উনি আমাদের আশ্বাস দিয়েছে আজ রাতের মধ্যে অভিযুক্তদের গ্রেফতার করবেন। সেই আশ্বাসের প্রেক্ষিতে আমরা ক্যাম্পাসে ফিরে এসেছি। ওনারা যদি আশ্বাস বাস্তবায়ন না করে তাহলে আমরা কাল আবার মহাসড়ক অবরোধ করবো।’

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এনায়েত উল্লাহ, সহসভাপতি সাইদুল ইসলাম রোহান, যুগ্ম সাধারণ সম্পাদক সালমান চৌধুরী বিশ্ববিদ্যালয় সংলগ্ন পাকিস্তানি মসজিদের সামনে মারধরের শিকার হোন আজ বিকাল ২ টার দিকে। মারধরকারীরা হলেন কুমিল্লা মহানগর ছাত্রদলের ২৪ নম্বর ওয়ার্ডের নেতা রনি মজুমদার এবং কুবি ছাত্রলীগ নেতা খালেদ সাইফুল্লাহ হত্যা মামলার প্রধান আসামী ছাত্রলীগের সাবেক নেতা ও মুক্তিযুদ্ধ মঞ্চের কুবি শাখার সাধারণ সম্পাদক বিপ্লব দাস ও অর্থনীতি বিভাগের সাবেক শিক্ষার্থী কাওসার হোসেনসহ কয়েকজন। পরবর্তীতে বিকাল ৫ টায় অভিযুক্তদের বিচারের দাবিতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক অবরোধ করেন নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

দেড় ঘন্টা ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখলো কুবি ছাত্রলীগের নেতাকর্মীরা

আপডেট সময় : ০৯:৩৪:১০ অপরাহ্ন, বুধবার, ৮ মার্চ ২০২৩