ঢাকা ০৯:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হালান্ডের জোড়া গোলে পোর্তোকে হারিয়ে সিটির শুভসূচনা Logo বাঁধনের ওপর হামলায় ফুঁসছে শোবিজ Logo হুথিদের কাছ থেকে দুই এলাকার নিয়ন্ত্রণ নিল ইয়েমেনি বাহিনী Logo বিরোধীদলীয় নেতার সঙ্গে নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যানের সাক্ষাৎ Logo হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার Logo ঠিকাদারদের কাছে যিনি “মিস্টার ফাইভ পার্সেন্ট” গণপূর্তের আবুল খায়েরের দুর্নীতির আমলনামা Logo তেজগাঁওয়ের বিটিসিএলে যুবক হত্যাকাণ্ডে অঙ্গীভুত আনসার সদস্য জড়িত থাকার খবর ভিত্তিহীন Logo রাষ্ট্রপতির স‌ঙ্গে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ Logo ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী Logo রোহিঙ্গা প্রত্যাবাসনে যেসব সহযোগিতার কথা বললেন প্রধানমন্ত্রী

ছাত্রদলের নেতারা ছাত্র নন, ছাত্রের বাবা : তথ্যমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৩:১৬ অপরাহ্ন, রবিবার, ২৯ মে ২০২২ ৩২১ বার পড়া হয়েছে

?????????????????????????????

অনলাইন ডেস্ক; ছাত্রদলের অধিকাংশ নেতা এখন ছাত্র নন, তারা ছাত্রের বাবা বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। রোববার (২৯ জুন) দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, যারা ছাত্রদল করে তাদের বয়স এখন কত? তাদের সভাপতি-সম্পাদক তারা কি ছাত্র? তাদের বয়স তো ৪০ এর উপরে। তারা তো ছাত্র নন, ছাত্রের বাবা।
ছাত্রের বাবারা যখন শিক্ষাঙ্গনে প্রবেশ করতে চাইবে তখন তো ছাত্ররা তো উত্তেজিত হবেই, সেটি খুব স্বাভাবিক।

তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্রদল-ছাত্রলীগের সংঘর্ষে ছাত্রলীগ উস্কানি দেয়নি, দিয়েছে ছাত্রদল। বহিরাগতরা ঢাবিতে প্রবেশ করতে চাইলে তো ছাত্ররা বাধা দেবেই।

হাছান মাহমুদ বলেন, দেশে বিএনপির নেতৃত্বে বিশৃঙ্খলা তৈরি হলে এর দায় খালেদা জিয়া ও তারেক জিয়ার উপরও বর্তায়। সেজন্যই অনেকে দাবি তুলেছেন, তাকে (খালেদা জিয়া) আবার কারাগারে পাঠানোর।

খালেদা জিয়া জেলখানায় থাকলে এই প্রশ্ন আসত না বলেও জানান আওয়ামী লীগের এই নেতা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ছাত্রদলের নেতারা ছাত্র নন, ছাত্রের বাবা : তথ্যমন্ত্রী

আপডেট সময় : ০৫:২৩:১৬ অপরাহ্ন, রবিবার, ২৯ মে ২০২২