ঢাকা ১০:৪৬ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

অর্থনৈতিক সমৃদ্ধির জন্য মা ইলিশ রক্ষার বিকল্প নেই: ইঞ্জিঃ হোসাইন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৫:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ অক্টোবর ২০২১ ৩০৫ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক: দেশের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য মা ইলিশ রক্ষার কোন বিকল্প নেই বলে মন্তব্য করেছেন চাঁদপুরের কৃতি সন্তান, বিদ্যুৎ জালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পাওয়ার সেলের মহাপরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ হোসাইন।

তিনি বলেন, সারা বিশ্বে বাংলাদেশের একটি জেলা খুবই পরিচিত সেটি হচ্ছে চাঁদপুর। এই পরিচিতির কারণ, সবাই জানে ইলিশের বাড়ি চাঁদপুর। আমি এই জেলার একজন নাগরিক হিসেবে গর্বিত। বুধবার (৬ অক্টোবর) চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমীতে ১৩ তম ইলিশ উৎসবের সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইঞ্জিনিয়ার হোসাইন বলেন, প্রতি বছর ইলিশ উৎসব শুরু হলে আমার মনটা থাকে কখন চাঁদপুর আসবো। এই ইলিশ উৎসব শুধু মা ইলিশ সংরক্ষণের সামাজিক আন্দোলনই নয়, এটি চাঁদপুরের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ও নেতৃবৃন্দের একটি মিলন মেলা। এতে সকলের সাথে সকলের একটি সেতু বন্ধন তৈরি হয়।

উৎসব আয়োজকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের এই আয়োজনের জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ। একটি অনুষ্ঠান করতে কত কষ্ট এবং কত দিক ম্যানেজ করতে হয় সেটা আমি জানি। আপনাদের এই সামাজিক আন্দোলন একদিন সফল হবে, উৎসবের আয়োজন স্বার্থক হবে, জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধি পেয়ে জাতীয় সম্পদ ইলিশ রক্ষা হবে এবং দেশের অর্থনৈতিক সমৃদ্ধি হবে।

উৎসবের শুরুতে সকল অতিথিদের স্বাগত জানিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন চাঁদপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক আলমগীর হোসেন বাহার, সংগঠনের সাবেক সদস্য, সদ্য ঘোষিত লবি রহমান কুকিং ফাউন্ডেশন চাঁদপুর জেলা শাখার প্রেসিডেন্ট শারমিন আক্তার জুই, জেলা কালচারাল অফিসার হায়াত মাহমুদ।

৫ দিনব্যাপী ইলিশ উৎসবের সমাপনী অনুষ্ঠানে শুরুতে প্রধান অতিথিকে সংগঠনের পক্ষ থেকে উওরীয় পরিয়ে ক্রেস্ট দেন করেন টানা ১৩ বছরের ইলিশ উৎসবের সফল আহবায়ক কাজী শাহাদাত। এরপর একে একে সংগঠনের পক্ষ থেকে সকল অতিথিকে উওরীয় ও ক্রেস্ট দেয়া হয়। এছাড়া ৫ দিনব্যাপী ইলিশ উৎসবে যে সকল সাংস্কৃতিক সংগঠন অংশ গ্রহণ করেছে সেই সকল সাংস্কৃতিক সংগঠনগুলোকেও ক্রেস্ট দেয়া হয়।

ইলিশ উৎসব উদযাপন কমিটির মহাসচিব হারুন আল রশীদের উপস্থাপনায় সমাপনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চতুরঙ্গ ইলিশ উৎসবের আহবায়ক কাজী শাহাদাত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

অর্থনৈতিক সমৃদ্ধির জন্য মা ইলিশ রক্ষার বিকল্প নেই: ইঞ্জিঃ হোসাইন

আপডেট সময় : ১০:৩৫:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ অক্টোবর ২০২১