ঢাকা ০৪:২৮ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

গানের ডিজিটাল প্ল্যাটফর্মে যোগ দিলেন আসিফপুত্র

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০২:৩৩ অপরাহ্ন, সোমবার, ৪ মার্চ ২০১৯ ৩৫৭ বার পড়া হয়েছে

ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে সারা বিশ্বে থাকা বাংলা ভাষাভাষীদের মাঝে বাংলা সংস্কৃতি ছড়িয়ে দেওয়ার জন্য যাত্রা শুরু করল ডিজিটাল প্ল্যাটফর্ম ‘ফেদারমেন ডিজিটাল’। প্রতিষ্ঠানটির কর্ণধার আসিফ আকবরের ছোট ছেলে শাফায়াত আসিফ রুদ্র। প্রথম অবস্থায় প্রতিষ্ঠানটি আসিফ আকবরের গানগুলো নিয়ে কাজ করবে। পর্যায়ক্রমে দেশের বিভিন্ন শিল্পীদের সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চায় ‘ফেদারমেন ডিজিটাল’।

প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য শিল্পী, সুরকার ও গীতিকারদের প্রাপ্য রয়্যালটি নিশ্চিত করা। প্রতিষ্ঠানটি বাংলা সংস্কৃতির উন্নয়ন ও প্রসারে কাজ করবে। সেই লক্ষ্যে ফেসবুক, ইউটিউব, ভিবো, ডেইলি মোশনসহ আন্তর্জাতিক সব পোর্টালের সঙ্গে যুক্ত হয়ে কাজ করবে ‘ফেদারমেন ডিজিটাল’। মোবাইল অপারেটরের মাধ্যমেও থাকবে তাদের সেবা। রুদ্র বলেন, ‘এটি একটি ওপেন প্ল্যাটফর্ম। আমরা বাংলা

সংস্কৃতিকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে চাই। বর্তমান প্রজন্ম এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই প্ল্যাটফর্মটি একটি দৃষ্টান্ত হয়ে থাকবে বলে আমি মনে করি। সংশ্লিষ্ট সবার আর্থিক বিষয়টিও নিশ্চিত করতে চাই। সবার সহযোগিতা পেলে এটা সম্ভব।’ আসিফ আকবর বলেন, ‘আমার ছোট ছেলে ডিজিটাল প্ল্যাটফর্ম নিয়ে কাজ করছে এটা অবশ্যই ভালো একটি খবর। আমি এবং আমার প্রতিষ্ঠান ‘আর্ব এন্টারটেইনমেন্ট’ সব সময় ফেদারমেন ডিজিটালের সঙ্গে আছি। ওদের যে পরিকল্পনা, তা আমার খুব ভালো লেগেছে। এই পরিকল্পনায় দেশে আর কোনো দুস্থ শিল্পী, সুরকার ও গীতিকার থাকবে না। অসুস্থ হলে তহবিল করে সাহায্য প্রার্থনাও করতে হবে না। এই পরিকল্পনা বাস্তবায়ন খুব কঠিন বিষয় না। ফেদারমেন ডিজিটালের জন্য শুভকামনা।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

গানের ডিজিটাল প্ল্যাটফর্মে যোগ দিলেন আসিফপুত্র

আপডেট সময় : ১১:০২:৩৩ অপরাহ্ন, সোমবার, ৪ মার্চ ২০১৯