ঢাকা ০৫:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

হেফাজতের সঙ্গে আমার কোন সম্পর্ক নাই -এমপি খোকা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩১:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২৮ এপ্রিল ২০২১ ২৪৪ বার পড়া হয়েছে

সকালের সংবাদ: বাংলাদেশ হেফাজত ইসলাম ও এই সংগঠনের নেতাকর্মীর সাথে আমার কোন ব্যাক্তিগত বা রাজনৈতিক ভাবে কোন সম্পর্ক নেই বলে দাবী করেছেন নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁ) আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা। সম্প্রতি একটি জাতীয় পত্রিকার খবরে সাংসদ লিয়াকত হোসেন খোকাকে জড়িয়ে তার সংশ্লিষ্টতাসহ স্থানীয়ভাবে পৃষ্টপোশকতা হিসেবে উল্লেখ করায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ দাবী করেন।
সাংসদ লিয়াকত হোসেন খোকা বলেন,ওই প্রতিবেদনে আমার নাম উদ্দেশ্য প্রনোদিতভাবে ও অপ্রাসঙ্গিকভাবে জড়ানো হয়েছে। মানবতার মা জননেত্রী শেখ হাসিনা কওমী মাদ্রাসাকে কওমী সনদ হিসেবে স্বীকৃতি দেওয়ার পর সোনারগাঁ বারদী এলাকায় মরহুম আল্লামা শফির উপস্থিতিতে শোকরানা সভা ও প্রধানমন্ত্রীর জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাতৃতুল্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়ানুষ্ঠানে আমি সংসদ সদ্য হিসেবে উপস্থিত ছিলাম। পরবর্তীতে আল্লামা শফির মৃত্যুর পর আমিনপুর মাঠে তার জীবনাদর্শ শীর্ষক স্বরনসভা ও দোয়ানুষ্ঠানে আমি উপস্থিত ছিলাম। এরপর থেকে হেফাজতের কোন অনুষ্ঠানে আমি উপস্থিত ছিলাম না। সোনারগাঁ অডিটরিয়ামে এক অনুষ্ঠানে হেফাজত ইসলাম আমাকে প্রধাণ অতিথি করায় আমি দ্বিমত পোষন করে অনুষ্ঠান বন্ধ করে দেই। এরপর পৌরসভার দরপত্র এলাকায় হেফাজত ইসলামের আয়োজনে একটি ওয়াজ মাহফিলে আমাকে প্রধাণ অতিথি করলে আমি ওই ওয়াজ মাহফিলে অংশ গ্রহন করিনি। এরই মধ্যে বঙ্গবন্ধুর ভাস্কর্য্য ইস্যুতে বিভিন্ন নেতিবাচক বক্তব্য ও কর্মকান্ডের কারনে সোনারগাঁয়ে তাদের আর কোন কর্মসূচি পালন করতে দেই নাই। তবে ফ্রান্সের প্রেসিডেন্ট সম্পর্কে আমার বক্তব্য ভাইরালের সঙ্গে হেফাজতের বর্তমান ঘটনা প্রবাহের কোন সম্পর্ক নেই।
তিনি আরো বলেন,মাননীয় প্রধানমন্ত্রী,বর্তমান সরকার,আওয়ামীলীগ ও জাতীয় পার্টি বিদ্বেষী একটি কুচক্রীমহল ব্যাক্তিগত ও রাজনৈতিকভাবে ফায়দা হাসিলের লক্ষ্য নিয়ে আমাকে বিতর্কিত করতে এমন বিভ্রান্তিকর অপপ্রচারে লিপ্ত রয়েছে। যা সম্পূর্ণ উদ্দেশ্য প্রনোদিত ও রাজনৈতিক মতাদর্শের পরিপন্থী। একজন সংসদ সদস্যকে জড়িয়ে এমন প্রতিবেদন প্রকাশে আমি অত্যন্ত মর্মাহত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

হেফাজতের সঙ্গে আমার কোন সম্পর্ক নাই -এমপি খোকা

আপডেট সময় : ১২:৩১:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২৮ এপ্রিল ২০২১