ঢাকা ১২:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

সিলেটে নকল স্বর্ণের বার বিক্রয়কারী ৪ প্রতারক আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫৯:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ মার্চ ২০২১ ২১২ বার পড়া হয়েছে

আবুল কাশেম রুমন,সিলেট: সিলেটে নকল স্বর্ণের বার বিক্রয়কারী ৪ প্রতারক র‌্যাবের জালে আটক হয়েছে। ১১ মার্চ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে নগরীর কদমতলী পূবালী ব্যাংকের সামনে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
এ তথ্যটি নিশ্চিত করেন র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি ওবাইন। তিনি জানান, তাদের কাছ থেকে নকল স্বর্ণের বার ২টি, প্রতারণায় ব্যবহৃত ১টি চিরকুট এবং ৩টি মোবাইল উদ্ধার করা হয়। এ প্রতারক চক্রের অন্য সদস্যদের গ্রেফতার করার জন্য গোয়েন্দা নজরদারী অব্যাহত রয়েছে।
যাদের গ্রেফতার করা হয় তারা হলো-ময়মনসিংহ জেলার গৌরিপুর থানার হাল্লাপাড়া গ্রামের হাসেন আলীর ছেলে মো. রমজান আলী (৩৫), সুনামগঞ্জের বিশ^ম্ভরপুর উপজেলার ইসলামপুর গ্রামের মৃত আব্দুল আলীর ছেলে মো. বাচ্চু মিয়া (৪৫), জগন্নাথপুর উপজেলার ঘোষগাঁও গ্রামের মৃত সোনাপর আলীরছেলে আনার মিয়া (৪০) ও দোয়ারাবাজার উপজেলার নরাইসলামপুর গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে আতিকুর রহমান (৪০)।
র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তিরা তাদের নিজ নিজ কৃতকর্মের বিষয় স্বীকার করে। তারা সিলেট শহরের বিভিন্ন পয়েন্টে সহজ-সরল পথচারীদের টার্গেটে পরিণত করে। সহজ-সরল পথচারীদেরকে তাদের কাছে থাকা নিম্নোক্ত চিরকুটটি পড়তে দেয়- ‘রিপন বাবু স্বর্ণকার প্রথমে আমার নমস্কার নিবেন। আমি না আসতে পেরে বউটির কাছে পাঠিয়া দিলাম, বিদেশী ৩ ভরি ওজন স্বর্ণ। ইহা দিয়া গলার চেইন এক জোড়া, কানের জুমকো ও হাতের দুটি বালা সুন্দর করে বানিয়ে দিবেন।
তারা পথচারীদের বলে, ভাই (নকল স্বর্ণের বার চিরকুট মোড়ানো অবস্থায়) এটা রাস্তায় কুড়িয়ে পাইছি। আমরা মূর্খ মানুষ পড়তে জানি না, এখানে কি লেখা আছে দেখেনতো। পথচারীরা চিরকুট পড়ে যখন তাদের শোনায় তখন তারা বলে- আপনি যদি কিনেন কম টাকায় বিক্রি করে দিবো।
র‌্যাব জানায়, গ্রেফতারকৃতদের ফাঁদে পা দিয়ে সহজ-সরল মানুষ প্রতারিত হয়ে আসছে। তারা দীর্ঘ দিন যাবৎ এই অভিনব কৌশলে প্রতারিত করে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিচ্ছিল। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে সংশি¬ষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
অভিযানটি র‌্যাব-৯ এর উপ-অধিনায়ক মেজর মোঃ শওকাতুল মোনায়েম, এএসপি ওবাইন এএসপি আফসান-আল-আলমের যৌথ নেতৃত্বে এ অভিযানটি সদর কোম্পানী সিলেট ক্যাম্পের একটি আভিযানিক দল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

সিলেটে নকল স্বর্ণের বার বিক্রয়কারী ৪ প্রতারক আটক

আপডেট সময় : ১২:৫৯:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ মার্চ ২০২১