ঢাকা ০৫:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

আধিপত্য বিস্তারের জেরে খুলনায় যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৭:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৯ জানুয়ারী ২০২১ ২০৮ বার পড়া হয়েছে

শাইখ আলিমুজ্জামান, খুলনা প্রতিনিধিঃ

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বিকেল ৫টার দিকে খুলনা মহানগরীর ইসলামনগর এলাকায় খুবি’র খান বাহাদুর আহসানুল্লাহ হল গেটের বিপরীতে এ হত্যাকান্ড ঘটায় সন্ত্রাসীরা। নিহত মো. নয়ন নগরীর গল্লামারী ইসলামনগর এলাকার মো. মালেক সরদারের ছেলে।প্রত্যক্ষদর্শী ও পুলিশের সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে হরিণটানা থানাধীন খুলনা বিশ্ববিদ্যালয়ের খান বাহাদুর আহসানউল্লাহ হল গেটের বিপরীতে ‘সুজন-ইব্রাহিম’র চায়ের দোকানের সামনে নয়ন এবং রাকিব (২৩) এই দুই গ্রুপের মধ্যে পূর্ব শত্রুতার জের ধরে কথা কাটাকাটির ঘটনা ঘটে। একপর্যায়ে রাকিব গ্রুপের রাজু (২০) ও সুজন (২২) এবং শাকিব (২২) তিনজনে মিলে নয়নকে পেছন থেকে ঝাপটে ধরে। রাকিব ধারালো অস্ত্র দিয়ে নয়নের বুকে আঘাত করে। তাৎক্ষণিক ঘটনাস্থলে ফেলে চলে যায় ওরা। পরবর্তীতে ঘটনাস্থল থেকে নয়নের বন্ধুরা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসকরা নয়নকে মৃত ঘোষণা করেন। বর্তমানে নিহত নয়নের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক এ তথ‌্য নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

আধিপত্য বিস্তারের জেরে খুলনায় যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আপডেট সময় : ১০:০৭:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৯ জানুয়ারী ২০২১