ঢাকা ০৩:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

গাইবান্ধায় ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল দুই শিশুর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২১:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২৪ জানুয়ারী ২০২১ ২১৩ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি;

গাইবান্ধা সদর ও সাদুল্লাপুরে পৃথক ঘটনায় ট্রাক্টরের ধাক্কায় চার বছরের এক কন্যাশিশু ও এক স্কুলছাত্র নিহত হয়েছে। শনিবার (২৩ জানুয়ারি) দুপুরে সাদুল্লাপুর উপজেলার বকশীগঞ্জ -মাদারগঞ্জ সড়কের খোদাবকস এলাকায় ট্রাক্টরের ধাক্কায় কাফি মিয়া (১২) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়। নিহত কাফি মিয়া উপজেলার খোদাবকস গ্রামের গফুর আলীর ছেলে।

অপরদিকে একইদিন বিকেলে গাইবান্ধা সদর উপজেলায় মাটিবোঝাই একটি ট্রাক্টরের চাপায় হাফসা নামে চার বছরের এক কন্যাশিশুর মৃত্যু হয়েছে। সাহাপাড়া ইউনিয়নের ভবানিপুর গ্রামের শাহ আলমের মেয়ে সে।

স্থানীয়রা জানান, নিহত স্কুলছাত্র কাফি মিয়া বাইসাইকেলযোগে মাদারগঞ্জ এলাকা থেকে প্রাইভেট পড়ে বাড়িতে ফিরছিল। সে তার বাড়ির কাছাকাছি খোদাবকস এলাকায় পৌঁছালে পিছন থেকে একটি ট্রাক্টর তাকে ধাক্কা দিলে বাইসাইকেলসহ সড়কের পাশে খাদে পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

অন্যদিকে সদর উপজেলার তুলশীঘাট-গাছুর বাজার সড়কের ভবানিপুর এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি মাটি বোঝাই ট্রাক্টর শিশু হাফসাকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা পুলিশ সুপার মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, ট্রাক্টরের ধাক্কায় সাদুল্লাপুর ও সদর উপজেলায় দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে ঘটনার পর থানায় দুই পক্ষের কেউ কোনো অভিযোগ করেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

গাইবান্ধায় ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল দুই শিশুর

আপডেট সময় : ১০:২১:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২৪ জানুয়ারী ২০২১