ঢাকা ০৮:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

স্বামীর পুরুষাঙ্গ কেটে হাসপাতালে ফেলে পালালেন স্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪১:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২২ জানুয়ারী ২০২১ ২৪২ বার পড়া হয়েছে

সিনিয়র করেসপন্ডেন্ট |

শুক্রবার (২২ জানুয়ারি) সকালে রাজশাহীর বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়নের হরিরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
ঘটনার পর প্রথমে তাকে চারঘাট উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সেখান থেকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আহত ওই ব্যক্তির নাম পলান সরকার (৩২)। তিনি নাটোর জেলার বাগাতিপাড়া লক্ষ্মীপুর গ্রামের জামাল উদ্দিনের ছেলে। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল।

আহত পলান সরকার বলেন, বাঘার হরিরামপুর গ্রামের ফয়েন উদ্দিনের মেয়ে খদেজা বেগমের সঙ্গে গত কয়েক মাস আগে তার বিয়ে হয়। বিয়ের পর থেকে তার স্ত্রী শ্বশুর বাড়িতেই থাকেন। মাঝে-মধ্যেই তিনি তার স্ত্রী খদেজাকে দেখতে শ্বশুর বাড়িতে যেতেন। কিন্তু এ বিষয়টি নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের সৃষ্টি হয়। এর জের ধরে ভোরে স্বামী ও স্ত্রীর মধ্যে ঝগড়া শুরু হয়। এর কিছুক্ষণ পর তিনি আবারও ঘুমাতে যান। এ সুযোগে স্ত্রী খদেজা তার পুরুষাঙ্গ কেটে ফেলেন। পরে রক্তক্ষরণ শুরু হলে তাকে আশঙ্কাজনক অবস্থায় চারঘাট উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়। স্বাস্থ্যকেন্দ্রের বারান্দায় ফেলে পালিয়ে যান তার স্ত্রী খদেজা বলে অভিযোগ করেন পলান সরকার।

রাজশাহীর চারঘাট উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের দায়িত্বরত চিকিৎসক মৌসুমী রহমান বলেন, সকালে গুরুতর অবস্থায় ওই ব্যক্তিতে স্বাস্থ্যকেন্দ্রে আনা হয়। এরপর থেকে তার সঙ্গে আসা কাউকে খুঁজে পাওয়া যায়নি। আহত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে তাকে উন্নত চিকিৎসার জন্য রামেক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এ বিষয়ে রাজশাহীর বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, খবরটি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় এখনও কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

স্বামীর পুরুষাঙ্গ কেটে হাসপাতালে ফেলে পালালেন স্ত্রী

আপডেট সময় : ১০:৪১:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২২ জানুয়ারী ২০২১