ঢাকা ০৫:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

ট্রাকের চাকায় পিষ্ট আ’লীগ নেতা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৩:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১ ২২৪ বার পড়া হয়েছে

খুলনা ব্যুরো;

খুলনা যশোর মহাসড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আওয়ামী লীগের নেতা বেগ আনিসুর রহমান (৫২) নিহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ৭টার দিকে ফুলবাড়ীগেট জামিয়া কারিমীয়া মাদ্রাসা সংলগ্ন এ দুর্ঘটনা ঘটে।

নিহত আনিসুর রহমান খুলনা মহানগর আওয়ামী লীগের সহসভাপতি বেগ লিয়াকত আলীর ছোট ভাই এবং খানজাহান আলী থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। পুলিশ ট্রাক এবং মাহেন্দ্র আটক করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, পাট বোঝাই ট্রাক বেজেরডাঙ্গা আইয়ান জুট মিল থেকে পাটবোঝাই করে রেলিগেট বিশ্বাস জুট ট্রেডার্সে নিয়ে যাচ্ছিল। সন্ধ্যা সোয়া ৭টায় ফুলবাড়ীগেট জামিয়া কারিমিয়া মাদ্রাসা সংলগ্নে আসলে পাটবোঝাই খুলনামুখি ট্রাকটিকে দ্রুতগামী মাহেন্দ্র ওভারটেক করার সময় ট্রাকের সঙ্গে মাহেন্দ্রের ধাক্কা লাগে।

এ সময় মাহেন্দ্রের সামনে থাকা বেগ আনিস ছিটকে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হন। ঘটনার পর প্রায় আধা ঘণ্টা সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়।

খানজাহান আলী থানা ফায়ার সার্ভিসের একটি টিম রাত ৮টায় নিহতের লাশ উদ্ধার করে খুমেক হাসপাতালের মর্গে প্রেরণ করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ট্রাকের চাকায় পিষ্ট আ’লীগ নেতা

আপডেট সময় : ০৮:৫৩:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১