ঢাকা ০২:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

স্বামীর জন্য পান আনতে গিয়ে গণধর্ষণ স্বীকার গৃহবধূ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫১:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৭ জানুয়ারী ২০২১ ২০৪ বার পড়া হয়েছে

মির্জাগঞ্জ দক্ষিণ (পটুয়াখালী) প্রতিনিধি; পটুয়াখালীর মির্জাগঞ্জে তিন সন্তানের জননীকে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গত শনিবার রাতে উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নে।

এ ঘটনায় রোববার মির্জাগঞ্জ থানায় তিনজনকে আসামি করে একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন ধর্ষণের শিকার ওই নারী। মামলার আসামিরা হচ্ছেন- পার্শ্ববর্তী ময়দা গ্রামের সজিব সিকদার (২৮), রাজ্জাক ওরফে রাজা (৪০) ও জলিল হাওলাদার (৩০)।

পুলিশ তাদের গ্রেফতার করে আদালতের মাধ্যমে পটুয়াখালী কারাগারে প্রেরণ করেছে। এছাড়া ধর্ষণের শিকার ওই নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য পটুয়াখালী সিভিল সার্জন কার্যালয়ে পাঠানো হয়েছে।

মামলার অভিযোগে জানা যায়, রাত ৮টার দিকে ওই গৃহবধূ বাড়ির কাছে তার স্বামীর জন্য পান-সুপারি নিয়ে যাচ্ছিলেন। এ সময় পথিমধ্যে তাকে একা পেয়ে ওই আসামিরা তার মুখ চেপে ধরে পাশের একটি ঝোপের মধ্যে নিয়ে পর্যায়ক্রমে গণধর্ষণ করে।

মির্জাগঞ্জ থানার ওসি এমআর শওকত আনোয়ার ইসলাম জানান, এ ঘটনায় অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। ভিকটিমকে স্বাস্থ্য পরীক্ষার জন্য পটুয়াখালী জেলা হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

স্বামীর জন্য পান আনতে গিয়ে গণধর্ষণ স্বীকার গৃহবধূ

আপডেট সময় : ১১:৫১:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৭ জানুয়ারী ২০২১