ইসলামী যুব আন্দোলন খুলনা সদর থানা শাখার মাসিক সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৭:২০:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১৭ জানুয়ারী ২০২১ ২১৪ বার পড়া হয়েছে

খুলনা প্রতিনিধিঃ
সন্ধ্যায় ইসলামী যুব আন্দোলন খুলনা সদর থানার সভাপতি মুহাম্মাদ সাইফুল ইসলাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুফতী আমানুল্লাহ এর পরিচালনায় থানা কার্যালয়ে মাসিক সভা অনুষ্ঠিত হয়।
মাসিক সভায় প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি আলহাজ্ব মুফতী আমানুল্লাহ। প্রধান বক্তা ছিলেন ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগর সাধারণ সম্পাদক মুফতী শেখ আমীরুল ইসলাম।
সভায় নেতৃবৃন্দ ইসলামী যুব আন্দোলন এর কেন্দ্রীয় যুব কনভেনশন সফল করার আহবান জানান এবং ওয়ার্ড কার্যক্রম শক্তিশালী ও গতিশীল করতে ওয়ার্ড সফর ও দাওয়াতি কাজের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
উক্ত সভায় উপস্থিত ছিলেন মাওলানা হাবিবুল্লাহ গাজী, শেখ টিপু সুলতান, মাওলানা সাইফুল ইসলাম, মোঃ আকবার জমাদ্দার, মাওলানা এনায়েতুল্লাহ হাসসান, মোহাম্মদ আল আমীন, মোহাম্মাদ মিঠু, মোহাম্মাদ আকবর আলী, শেখ নাসিরুদ্দিন সহ প্রমূখ নেতৃবৃন্দ।


























