ঢাকা ১০:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

স্ত্রীর মৃত্যুর খবর শুনে স্বামীর মৃত্যু, ৯ দিনের শিশুটির দায়িত্ব নেবে কে?

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫১:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী ২০২১ ১৯৮ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক;

পটুয়াখালীতে স্ত্রীর মৃত্যুর খবরে স্বামীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত স্ত্রী নাদিয়া আক্তার কলির (২০) মৃত্যুর খবর শুনে স্বামী মোস্তফা আকন (২৭) আকস্মিকভাবে মৃত্যুবরণ করেন।

মৃত নাদিয়া-মোস্তফা দম্পতির বাড়ি জেলার গলাচিপা উজেলার আমখোলা ইউনিয়নের দক্ষিণ-পশ্চিম বাঁশবুনিয়া গ্রামে। বৃহস্পতিবার বাদ জোহর জানাজা শেষে ওই দম্পতির দাফন সম্পন্ন হয়েছে।

পারিবারিক সূত্রে জানা যায়, গেলো ৬ জানুয়ারি নাদিয়া আক্তার কলি একটি ছেলে সন্তানের জন্ম দেন। সন্তান প্রসবের ৮ দিন পর নাদিয়া আক্তার কলি অসুস্থ হয়ে পরলে তাকে বুধবার রাতে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

বৃহস্পতিবার সকালে স্বামী মোস্তফা আকন হাসপাতালের সামনের দোকান থেকে ওষুধ কিনে নিয়ে স্ত্রীকে খাওয়ানোর জন্য গেলে কর্তব্যরত নার্স তাকে বলেন, ‘ওষুধ ফিরিয়ে দিয়ে আসেন, আপনার স্ত্রী মারা গেছে’। স্ত্রীর মৃত্যুর এ খবরটি শোনার সঙ্গে সঙ্গে সেখানেই মৃত্যুর কোলে ঢলে পড়েন স্বামী মোস্তফা আকন।

নিহতর পরিবার আরও জানায় প্রায় ছয় বছর পূর্বে মোস্তফা আকনের সঙ্গে পটুয়াখালী জেলা শহরের টাউন কালিকাপুর এলাকার মৃত মো. মকবুল হোসেনের মেয়ে নাদিয়া আক্তার কলির বিয়ে হয়। মোস্তফা আকন শহরের বেগম ফজিলাতুননেছা পলিটেকনিক ইনস্টিটিউটের খণ্ডকালীন ইংরেজি শিক্ষক ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

স্ত্রীর মৃত্যুর খবর শুনে স্বামীর মৃত্যু, ৯ দিনের শিশুটির দায়িত্ব নেবে কে?

আপডেট সময় : ১০:৫১:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী ২০২১