ঢাকা ০৩:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

প্রেমিকার বাসায় প্রেমিকের আত্মহত্যা, প্রেমিকা আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৮:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী ২০২১ ২০১ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধিঃ  ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে অন্তর চৌধুরী (২০) নামে এক তরুণ তার প্রেমিকার বাড়িতে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় শহরের উত্তর কাউতলি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রেমিকা নদী আক্তারকে (২৪) জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

নিহত অন্তর শহরের কাউতলি কামাল চৌধুরীর ছেলে। নদী সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ মিশ্রপাড়ার শুক্কুর মিয়ার মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বছরখানেক আগে স্বামীর সাথে তালাক হয় নদীর। তিনি উত্তর কাউতলি এলাকার একটি বাসায় ভাড়া থাকেন। ওই বাসায় নদী একাই থাকেন। কয়েকমাস আগে অন্ততের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান নদী। প্রেমের সম্পর্কের জেরে অন্তরও নদীর সঙ্গে তার বাসায় থাকতেন। কিন্তু বিবাহিত হওয়ায় নদীর সঙ্গে প্রেমের সম্পর্ক মেনে নেয়নি অন্তরের পরিবার। সোমবার (১১ জানুয়ারি) রাতে অন্তরের সঙ্গে ঝগড়া হয় নদীর। তবে কী নিয়ে ঝগড়া হয়েছে সেটি জানাতে পারেনি পুলিশ।

মঙ্গলবার বিকেলে অন্তরকে বাসায় রেখে বাইরে যান নদী। এরপর সন্ধ্যায় বাসায় ফিরে এসে দেখেন ঘরে ফ্যানের রিংয়ে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলছেন অন্তর। তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যান নদী। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রহিম জানান, কী কারণে অন্তর আত্মহত্যা করেছেন সেটি নিশ্চিত হওয়া যায়নি। জিজ্ঞাসাবাদের জন্য নদীকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

প্রেমিকার বাসায় প্রেমিকের আত্মহত্যা, প্রেমিকা আটক

আপডেট সময় : ১০:১৮:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী ২০২১