ঢাকা ০৪:১৭ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

মনোনয়নপত্র তুলতে গিয়ে মেয়রপ্রার্থী জানলেন ভোটার তালিকায় তিনি মৃত!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৪:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী ২০২১ ২১৫ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি; 

ময়মনসিংহের ফুলপুর পৌরসভার দুই বারের সাবেক মেয়র আওয়ামী লীগ নেতা মো. শাহজাহান। এবারও তিনি মেয়র পদে ভোট করবেন। বুধবার (১৩ জানুয়ারি) মনোনয়নপত্র দাখিল করতে ভোটার তালিকা তুলতে যান তিনি। সেখানে গিয়েই চোখ ছানাবড়া সাবেক মেয়র শাহজাহানের। ভোটার তালিকায় দেখানো হচ্ছে- তিনি মৃত!

প্রতিকার পেতে বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) মেয়রপ্রার্থী মো. শাহজাহান ছুটে যান ফুলপুর নির্বাচন অফিসে। সেখানে অভিযোগ করলে তার ভোটার তালিকা সংশোধন করা হয়। ভোটার তালিকায় ‘মৃত’ থেকে একদিনেই ‘জীবিত’ হয়ে মনোনয়নপত্রও দাখিল করেছেন তিনি।

মো. শাহজাহান বলেন, আমি এবার স্বতন্ত্রপ্রার্থী হিসেবে পৌরসভা নির্বাচনের ভোট করব। বুধবার মনোনয়পত্র দাখিলের জন্য ভোটার তালিকা তুলতে গেলে আমাকে মৃত দেখানো হয়। ভুলবশত নাকি এটি হয়েছে। আমি অভিযোগ করলে নির্বাচন কমিশন আমার ভোটার তালিকা সংশোধন করে দিয়েছেন।

ফুলপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দা আশুরা আক্তার খাতুন বলেন, ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের সময় ভুলবশত তাকে মৃত দেখানো হয়েছে। তালিকাটি ২০১৯ সালের ১৫ সেপ্টেম্বর করা হয়েছিল। তবে সম্ভাব্য মেয়রপ্রার্থী মো. শাহজাহানকে ভোটার তালিকায় মৃত দেখানোর বিষয়টি একদিনেই সংশোধন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

মনোনয়নপত্র তুলতে গিয়ে মেয়রপ্রার্থী জানলেন ভোটার তালিকায় তিনি মৃত!

আপডেট সময় : ১০:১৪:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী ২০২১