ঢাকা ০৩:০৬ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

ছাগল চুরির অভিযোগ এনে দুই ছাত্রকে গাছে বেঁধে মারপিট

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৮:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জানুয়ারী ২০২১ ২২৪ বার পড়া হয়েছে

নাটোর; নাটোরের সিংড়ায় মিথ্যা ছাগল চুরির অভিযোগে সাগর ও অন্তর নামে দুই ছাত্রকে গাছের সাথে বেঁধে পেটাল মোস্তফা সরদার ও সোহেল হোসেন নামে স্থানীয় মাদক ব্যাবসায়ী। এ সময় তাদের কাছে থাকা টাকা ও মোবাইল ফোন কেড়ে নেয় তারা।

আজ রোববার উপজেলার বিলদহর বাজারে এই ঘটনা ঘটে।

ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরলে মোস্তফা সরদার ও সোহেল হোসেন এলাকা থেকে পালিয়ে যায়।

আহত সাগরের মা ও স্থানীয়রা জানান, দুপুরে সাগর ও অন্তর কাঁচা বাজার করতে বিলদহর বাজারে যায়। পথে বিলদহর গ্রামের মৃত আজাহার আলীর ছেলে স্থানীয় মাদক ব্যবসায়ী মোস্তফা ও কালিনগর গ্রামের মৃত আলতাব হোসেনের ছেলে সোহেল তাদের ধরে মারপিট করে তাদের কাছে থাকা টাকা ও মোবাইল ফোন কেড়ে নেয়। এ সময় তাদের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে বলা হয় তারা এলাকার একটি ছাগল চুরি করেছে তাই তাদের শাস্তি দেওয়া হচ্ছে।

খবর পেয়ে সাগরের মা ও স্থানীয়রা তাদের মারপিটে বাধা দিতে গেলে মোস্তফা ও সোহেল তাদেরকেও মারপিট করে। এ বিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন, তিনি মারপিটের ঘটনাটি শুনেছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ছাগল চুরির অভিযোগ এনে দুই ছাত্রকে গাছে বেঁধে মারপিট

আপডেট সময় : ০৯:৩৮:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জানুয়ারী ২০২১