ঢাকা ০২:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

খাজনার টাকা আত্মসাতের দায়ে ভূমি কর্মকর্তার জেল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৪:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ জানুয়ারী ২০২১ ২০৬ বার পড়া হয়েছে

খুলনা: জমির খাজনা বাবদ আদায় করা অর্থ সরকারি কোষাগারে জমা না দিয়ে আত্মসাতের অভিযোগে ভূমি উপ-সহকারি কর্মকর্তা বেগম আয়শা আক্তারকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে আত্মসাৎকৃত ৯৯ হাজার ৫৬ টাকা জরিমানা হিসেবে ফেরৎ বা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ (সোমবার) খুলনা বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক জিয়া হায়দার এ রায় দেন। দুদক খুলনার পরিদর্শক (কোর্ট ইন্সপেক্টর) বিজন কুমার রায় এ তথ্য নিশ্চিত করেন।

রায় ঘোষণাকালে আসামি আয়শা আক্তার আদালতে উপস্থিত ছিলেন। তিনি সর্বশেষ বাগেরহাটের তহসিল অফিসে কর্মরত ছিলেন।

জানা যায়, ২০১৪-১৫ সালে বাগেরহাট তহসিল অফিসে কর্মরত অবস্থায় আয়শা আক্তার আদায় করা জমির খাজনার ৯৯ হাজার ৫৬ টাকা আত্মসাৎ করেন। এ ঘটনায় দুদকের সহকারি পরিচালক মাহাতাব উদ্দিন তদন্ত শেষে তাকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দায়ের করেন। এই মামলার আরেক আসামি শেখ মনিরুজ্জামানকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

খাজনার টাকা আত্মসাতের দায়ে ভূমি কর্মকর্তার জেল

আপডেট সময় : ০৯:৩৪:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ জানুয়ারী ২০২১