ঢাকা ০৩:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

বাড়ির ছাদে নৌকা রাখায় স্বতন্ত্র কাউন্সিলর প্রার্থীকে জরিমানা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩২:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ জানুয়ারী ২০২১ ২১০ বার পড়া হয়েছে

বাগেরহাট: বাড়ির ছাদে কাঠের তৈরি নৌকা রাখায় বাগেরহাটের মোংলা পোট পৌরসভা নির্বাচনে এক স্বতন্ত্র কাউন্সিলর প্রার্থীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার দুপুরে পৌর শহরের মাদ্রাসা রোডের ২ নম্বর ওয়ার্ড়ের কাউন্সিলর প্রার্থী আ. জলিল শিকদারের বাড়িতে অভিযান চালায় মোংলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নয়ন কুমার রাজবংশী।

এ সময় বাড়ির ছাদে কাঠের তৈরি একটি নৌকা পাওয়া যায়। অন্য প্রার্থীর নৌকা প্রতীকি রাখার দায়ে স্বতন্ত্র কাউন্সিলর প্রার্থী আ. জলিল শিকদারকে ৪০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

মোংলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নয়ন কুমার রাজবংশী জানান, নিজের প্রতীক ছাড়া অন্য প্রার্থীর প্রতীক নৌকা রেখে আচরণ বিধি লঙ্গন করার দায়ে ওই কাউন্সিলর প্রার্থীকে এই জরিমানা করা হয়েছে।

তবে কাউন্সিলর প্রার্থী আ. জলিল শিকদার বলেন, তিনি একজন স্বতন্ত্র কাউন্সিলর প্রার্থী। এর আগে তিনি আওয়ামী লীগের একজন কর্মী ছিলেন। দলের কাছে নমিনেশনও চেয়েছিলেন তিনি। নির্বাচনের পূর্বে দলের কাছে নমিনেশন চেয়ে নৌকা প্রতীক নিয়ে মিছিল করে সমাবেশে যোগ দেন। ওই সময় তিনি নৌকাটি বানিয়ে ছিলেন, পরে সেটি বাড়ির ছাদে রেখে দেন।

তিনি আরো বলেন, দল সমর্থিত প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনে প্রার্থী হওয়ায় তাকে দল থেকে বহিস্কার করা হয়েছে। তাকে বহিস্কার হলেও তার পরিবারের অনেকে আওয়ামী লীগের পদে রয়েছেন। তারা এখনো আওয়ামী লীগ করেন। তাহলে বাড়ির ছাদে নৌকা রাখা কেন অপরাধ হবে বলে দাীব করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

বাড়ির ছাদে নৌকা রাখায় স্বতন্ত্র কাউন্সিলর প্রার্থীকে জরিমানা

আপডেট সময় : ০৯:৩২:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ জানুয়ারী ২০২১