ঢাকা ০৩:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

মাটি খুঁড়তেই মিলল হাজারও বুলেট

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৮:১৩ অপরাহ্ন, সোমবার, ১১ জানুয়ারী ২০২১ ২১০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক;  মাঠি খুঁড়তেই বেরিয়ে আসতে থাকলো হাজার হাজার বুলেট। সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে পূর্ব কলোনী থেকে বিপুল পরিমান এই বুলেট উদ্ধার করা হয়। খবর পেয়ে আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিউল আজম ঘটনাস্থলে অবস্থান করছেন।

জানা গেছে, ওই এলাকায় রেলওয়ের উন্নয়ন কাজ চলছে। সকালে মো. রফিক ও জুয়েল নামে দুই যুবক সেখানে লাকড়ি কুড়ানোর সময় তারা একটি শক্ত মাটির চাকা পায়। পরে চাকার মধ্যে বুলেট পাওয়া যায়। পরে এই দুই যুবক আরো মাটি খুঁড়ে বেশ কিছু বুলেটপায়। সব মিলিয়ে কুড়িয়ে পাওয়া বুলেটের ওজন পাঁচ কেজির মতো।

এ ব্যাপারে আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আজম বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে ছুটে যান। তিনি বিষয়টি আখাউড়া থানা পুলিশকে অবহিত করেছেন।

এ ব্যাপারে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমেদ নিজামী বলেন, রেলওয়ে উন্নয়ন কাজের জন্য মাটি খুঁড়ায় সেখানে মাটির নিচে থাকা পরিত্যক্ত বুলেট পাওয়া গেছে বলে শুনেছি। ঘটনাস্থলে দারোগা পাঠিয়েছি। পরে বিস্তারিত বলা যাবে।

কলোনীর বাসিন্দা রাকিব হাসান বলেন, ধারণা করা হচ্ছে বুলেটগুলো মুক্তিযুদ্ধের সময়কার। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

মাটি খুঁড়তেই মিলল হাজারও বুলেট

আপডেট সময় : ০৯:৫৮:১৩ অপরাহ্ন, সোমবার, ১১ জানুয়ারী ২০২১