ঢাকা ০৫:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

খাগড়াছড়িতে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০০:২৫ পূর্বাহ্ন, বুধবার, ৬ জানুয়ারী ২০২১ ১৯১ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি;

খাগড়াছড়িতে বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগে বাবু চাকমা (৩৫) নামের এক বখাটে যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৫ জানুয়ারি) দুপুরের দিকে তাকে আটক করে খাগড়াছড়ি সদর থানা পুলিশ।

আটক বাবু চাকমা খাগড়াছড়ি জেলা সদরের গিরিফুল এলাকার খুনজি লাল চাকমার ছেলে। মামলা সূত্রে জানা গেছে, বখাটে বাবু চাকমা জেলা সদরের সিঙ্গিনালা এলাকার এক কিশোরীকে দীর্ঘদিন যাবৎ বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে আসছে।

এক পর্যায়ে ওই বখাটে যুবক কিশোরীকে বিয়ে করতে অস্বীকার করে। গেল ২৬ ডিসেম্বর সামাজিকভাবে এ ঘটনার সমাধানের চেষ্টা চালায়। উল্টো সালিশের মাধ্যমে এই ঘটনায় ভুক্তভোগী মেয়েকে দায়ী করে এবং ১১০০ টাকা জরিমানা করে।

এ ঘটনায় সোমবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় খাগড়াছড়ি সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন ভুক্তভোগী কিশোরীর মা। মামলা দায়েরের পর মঙ্গলবার দুপুরের দিকে আসামি বাবু চাকমাকে আটক করে খাগড়াছড়ি সদর থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে খাগড়াছড়ি সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রশিদ বলেন, আটক বাবু চাকমাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে আসামিকে আদালতে পাঠানো হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

খাগড়াছড়িতে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ

আপডেট সময় : ০৯:০০:২৫ পূর্বাহ্ন, বুধবার, ৬ জানুয়ারী ২০২১