ঢাকা ০৩:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

টোলপ্লাজার ক্যাশিয়ারকে গলা কেটে হত্যা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৩:০৮ অপরাহ্ন, সোমবার, ৪ জানুয়ারী ২০২১ ১৯৩ বার পড়া হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি;

পূর্ববিরোধের জের ধরে ঝালকাঠির নলছিটিতে আনিস বিশ্বাস রুম্মান (১৮) নামে এক যুবককে গলা কেটে হত্যা করেছে প্রতিপক্ষরা। রোববার রাতে উপজেলার দপদপিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রুম্মান শহীদ আবদুর রব সেরনিয়াবাত সেতুর টোলপ্লাজায় ক্যাশিয়ার পদে কর্মরত ছিলেন। তিনি দপদপিয়া গ্রামের সত্তার বিশ্বাসের ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, প্রতিবেশী আল মামুন ও রানা হাওলাদারদের সঙ্গে জমি নিয়ে বিরোধ ছিল নিহত রুম্মানের পরিবারের। রোববার রুম্মানের চাচা মুন্না বিশ্বাসের সঙ্গে দপদপিয়া ফেরিঘাট এলাকায় একটি চায়ের দোকানে বসে কথাকাটাকাটি হয় আল মামুনের ভাগিনা রিয়াদের। বিষয়টি রিয়াদ তার স্বজনদের জানালে তারা ক্ষিপ্ত হয়ে বিকাল থেকে অস্ত্রশস্ত্র নিয়ে মহড়া দেয় মুন্নাদের বাড়ির আশপাশে। মুন্নার ভাতিজা আনিস বিশ্বাস রুম্মান রাতে বাড়ির সামনে বের হলে তাকে ঘিরে ফেলে আল মামুন, রিয়াদ, বাপ্পি হাওলাদারসহ ১০-১২ জন যুবক। বাড়ির সামনের রাস্তায় ফেলে রুম্মানকে বেধড়ক মারধর করে একপর্যায় গলা কেটে ফেলে রেখে পালিয়ে যায় হামলাকারীরা।

চিৎকার শুনে গুরুতর অবস্থায় তাকে পরিবারের লোকজন উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক রুম্মানকে মৃত ঘোষণা করেন।

নিহত রুম্মানের চাচাতো ভাই আজিজ বিশ্বাস বলেন, আল মামুনের বাহিনী রুম্মানকে ধরে নিয়ে যায়। আমি ও আমার ভাবি তাদের বাধা দিলেও শোনেনি। আমরা এর কঠিন শাস্তি চাই।

হত্যাকাণ্ডে ১০-১২ জন লোক ছিল। আমরা তাদের সবাইকে চিনতে পেরেছি।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে মৃতের সুরতহাল রিপোর্ট করে। তার গলায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

টোলপ্লাজার ক্যাশিয়ারকে গলা কেটে হত্যা

আপডেট সময় : ০৯:৩৩:০৮ অপরাহ্ন, সোমবার, ৪ জানুয়ারী ২০২১