ঢাকা ১১:২১ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বিআরটিসিতে দুর্নীতির বরপুত্র চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা Logo শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীকে ঘিরে সমালোচনার ঝড় Logo বরিশালে গণপূর্তে ঘুষ–চেক কেলেঙ্কারি! Logo ওয়ার্ল্ড হিউম্যান রাইটস্ ক্রাইম রিপোর্টাস সোসাইটির কম্বল ও খাবার বিতরন Logo বাংলাদেশে ৫৬ জন দীর্ঘমেয়াদি নির্বাচন পর্যবেক্ষক মোতায়েন করল ইউরোপীয় ইউনিয়ন Logo নাগরিক শোকসভা কাল: সঙ্গে আনতে হবে আমন্ত্রণপত্র Logo উত্তরায় হোটেলে চাঁদা চাওয়ায় সাংবাদিককে গণধোলাই Logo ৩০ লক্ষ টাকায় বনানী ক্লাবের সদস্য হওয়া দুর্নীতিবাজ কাস্টমস কমিশনার জাকিরের পুনর্বাসন Logo চমেকে বিনামূল্যে বিশুদ্ধ খাবার পানির প্ল্যান্ট স্থাপন করল দূর্বার তারুণ্য ফাউন্ডেশন Logo তারেক রহমানের সঙ্গে সম্পাদক-সাংবাদিকদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত

হেফাজতের ভারপ্রাপ্ত মহাসচিব জিহাদী, ঢাকার সেক্রেটারি মামুনুল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০২:১১ পূর্বাহ্ন, রবিবার, ২৭ ডিসেম্বর ২০২০ ২৯০ বার পড়া হয়েছে

হেফাজতে ইসলাম বাংলাদেশের ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে মাওলানা নূরুল ইসলাম জিহাদীকে। নূর হোসাইন কাসেমীর মৃত্যুতে সংগঠনটির মহাসচিব পদ শূন্য হয়। মাওলানা জিহাদী এর আগে হেফাজতে ইসলামের সিনিয়র নায়েবে আমির ছিলেন।

একইসঙ্গে সংগঠনটির ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর কমিটিও ঘোষণা করা হয়েছে। এতে জাতির জনক বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধিতার জন্য আলোচিত মাওলানা মামুনুল হককে সংগঠনের ঢাকা মহানগরীর সেক্রেটারি করা হয়েছে।

আজ শনিবার সন্ধ্যায় হেফাজতে ইসলামের প্রচার সম্পাদক মাওলানা জাকারিয়া নোমান ফয়জী গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

হেফাজতে ইসলামের পক্ষ থেকে জানানো হয়েছে, গত বুধবার চট্টগামের হাটহাজারী মাদ্রাসায় সংগঠনের এক বিশেষ বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন সংগঠনের প্রধান উপদেষ্টা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী।

বৈঠকে আরো উপস্থিত ছিলেন সংগঠনের আমির জুনায়েদ বাবুনগরী, উপদেষ্টা মাওলানা নোমান ফয়জী, নায়েবে আমির মাওলানা তাজুল ইসলাম, মাওলানা মুহাম্মদ ইয়াহইয়া, মুফতি জসিম উদ্দিন, যুগ্ম মহাসচিব মাওলানা জুনাইদ আল হাবীব, মাওলানা মামুনুল হক, মাওলানা লোকমান হাকীম, মাওলানা নাসির উদ্দিন মুনির, মাওলানা হাবীবুল্লাহ আজাদী, মাওলানা ফজলুল করীম কাসেমী, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী প্রমুখ।

বৈঠকে সংগঠনের নায়েবে আমির মাওলানা আতাউল্লাহকে সিনিয়র নায়েবে আমির, সহকারী মহাসচিব মাওলানা ফজলুল করীম কাসেমী, মাওলানা শফিক উদ্দীন, মাওলানা হাবীবুল্লাহ মিয়াজী ও মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবীকে যুগ্ম মহাসচিব হিসেবে মনোনীত করা হয়।

এ ছাড়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির পরিধি আরো বাড়িয়ে ২০১ সদস্যবিশিষ্ট করা হয়।

হেফাজতে ইসলাম আরো জানায়, মাওলানা জুনায়েদ আল হাবীবকে সভাপতি ও মাওলানা মামুনুল হককে সেক্রেটারি করে ঢাকা মহানগর কমিটি গঠন করা হয়েছে।

এ ছাড়া মাওলানা হাফেজ তাজুল ইসলামকে সভাপতি ও মাওলানা লোকমান হাকীমকে সেক্রেটারি করে চট্টগ্রাম মহানগর কমিটি ঘোষণা করা হয়েছে।

গত ১৩ ডিসেম্বর হেফাজতে ইসলামের মহাসচিব ও ঢাকার জামিয়া মাদানিয়া বারিধারা মাদ্রাসার প্রিন্সিপাল নূর হোসাইন কাসেমী মারা যান। এরপর থেকেই পদটি খালি ছিল। এর প্রায় এক মাস আগে গত ১৫ নভেম্বর জুনায়েদ বাবুনগরীকে আমির এবং নূর হোসাইন কাসেমীকে মহাসচিব করে হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

হেফাজতের ভারপ্রাপ্ত মহাসচিব জিহাদী, ঢাকার সেক্রেটারি মামুনুল

আপডেট সময় : ১১:০২:১১ পূর্বাহ্ন, রবিবার, ২৭ ডিসেম্বর ২০২০