ঢাকা ০১:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

মদ্যপ সন্দেহ হলেই চালককে পাঠানো হবে হাসপাতালে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৭:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ ডিসেম্বর ২০২০ ২৭৪ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর কারণে দুর্ঘটনা বেড়ে গেছে ভারতের কলকাতার লালবাজারে। আবার পুলিশের অভিযানেও ঢিলেঢালা ভাব চলে এসেছে। তবে দুর্ঘটনা রোধে আবারও তৎপর হয়েছে পুলিশ। কোনো চালককে মদ্যপ মনে হলেই আটক করে হাসপাতালে পাঠানোর উদ্যোগ নিচ্ছে। করোনার কারণে ব্রেথ অ্যানালাইজার ব্যবহার বন্ধ থাকায় পুলিশ এ ব্যবস্থা গ্রহণ করেছে।

ভারতের সংবাদমাধ্যমগুলো জানায়, চলতি সপ্তাহে বড়দিনের উৎসবের আগেই মদ্যপ চালকদের বিরুদ্ধে রাতের এই বিশেষ অভিযান শুরু হবে। কারণ, বড়দিন এবং বর্ষবরণের উৎসবের এই সময়ে গাড়ি ও মোটরবাইক চালকদের একটি বড় অংশই মদ্যপ অবস্থায় রাস্তায় বের হন। এ ছাড়া গত কয়েক দিনের কয়েকটি দুর্ঘটনা থেকেও তা অনুমান করছে পুলিশ।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গত সপ্তাহে দক্ষিণ কলকাতার গরফায় মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে গিয়ে এক পথচারীকে চাপা দেন এক চালক। কয়েক দিনের মধ্যেই মদ্যপ অবস্থায় মোটরসাইকেল চালাতে গিয়ে দুর্ঘটনায় মারা যান দু’জন। এ অবস্থায় তৎপরতা বাড়ানো হবে বলে জানিয়েছেন পুলিশের এক কর্মকর্তা। তিনি জানান, শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে রাতভর এই বিশেষ অভিযান চালানো হবে।

করোনা সংক্রমণের আশঙ্কায় গত মার্চ থেকে সন্দেহভাজন চালকদের ব্রেথ অ্যানালাইজার দিয়ে পরীক্ষা বন্ধ রয়েছে। এ কারণে থমকে গেছে মদ্যপ চালক শনাক্তের অভিযান। আবার বিভিন্ন হাসপাতাল করোনা চিকিৎসার জন্য নির্দিষ্ট হওয়ায় চালকরা সংক্রমণের ভয়ে সেখানে যেতে চান না। সে কারণেও পুলিশি অভিযান ঢিলেঢালা হয়ে পড়ে। তবে দুর্ঘটনা বাড়তে থাকায় আবার অভিযান শুরু করছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

মদ্যপ সন্দেহ হলেই চালককে পাঠানো হবে হাসপাতালে

আপডেট সময় : ০৯:৩৭:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ ডিসেম্বর ২০২০