ঢাকা ০৭:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

চিকিৎসকের গাফিলতিতে চিকিৎসা অনুদান বঞ্চিত কর্মচারীরা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৩:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২০ ২৩১ বার পড়া হয়েছে

বিশেষ সংবাদদাতা;

চিকিৎসকের গাফিলতিতে চিকিৎসা অনুদান থেকে বঞ্চিত হচ্ছেন সরকারি কর্মচারীরা। শত শত কর্মচারী তাদের অসুস্থতার কথা জানিয়ে অনুদানের জন্য চিকিৎসক স্বাক্ষরিত আবেদনপত্র জমা দিলেও, এতে নিবন্ধন নম্বর উল্লেখ না থাকায় অনুদান প্রদানে গঠিত যাচাই-বাছাই কমিটি তা আমলে নিচ্ছে না।

গত ১১ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রনালয়াধীন বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ বোর্ডের ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক তাহমিনা মাহমুদ স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, সরকারি কল্যাণ বোর্ডের ঢাকা বিভাগীয় কার্যালয়ের ১৩টি কার্যালয় থেকে চিকিৎসা অনুদানের জন্য প্রতিদিন শত শত আবেদন আসে। প্রতি মাসের দুটি সভায় (যাচাই-বাছাই ও উপকমিটি) এর মাধ্যমে চূড়ান্ত যাচাই-বাছাই করে চিকিৎসা অনুদান দেয়া হয়। এ কমিটিতে দুজন চিকিৎসকও রয়েছেন।

কর্মচারীদের আবেদনপত্রে অসুস্থতার প্রমাণে চিকিৎসকরা স্বাক্ষর করলেও চিকিৎসকদের নিবন্ধন নম্বর থাকে না। অথচ বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) নির্দেশনা অনুসারে প্রেসক্রিপশনে চিকিৎসকদের নিবন্ধন নম্বর লেখা বাধ্যতামূলক। ভুয়া চিকিৎসক চিহ্নিত করতেই এ ব্যবস্থা নেয়া হয়। অথচ চিকিৎসকরা নিবন্ধন নম্বর লেখেন না। তাদের গাফিলতির কারণে শত শত সরকারি কর্মচারী চিকিৎসা অনুদান গ্রহণ করা সুযোগ থাকলেও তা নিতে পারছেন না।

তাহমিনা মাহমুদ চিঠিতে আরও লেখেন, চিকিৎসকরা প্রেসক্রিপশনে নিবন্ধন নম্বর না লেখায় ইচ্ছা থাকা সত্ত্বেও চিকিৎসা অনুদান দেয়া সম্ভব হয় না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

চিকিৎসকের গাফিলতিতে চিকিৎসা অনুদান বঞ্চিত কর্মচারীরা

আপডেট সময় : ০৯:৩৩:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২০