ঢাকা ০৫:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

পোশাক কিনে দেওয়ার কথা বলে স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৬:১২ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২০ ২৪২ বার পড়া হয়েছে

বরিশাল প্রতিনিধিঃ

নতুন পোশাক কিনে দেওয়ার কথা বলে বরিশাল সদর উপজেলার রায়পাশা কড়াপুরে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে হোটেলে নিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় মামলা করেছেন ভুক্তভোগীর পরিবার। নির্যাতিতার অভিযোগ আমলে নিয়ে অপরাধীদের ধরতে মাঠে নেমেছে পুলিশ।

এই ঘটনায় ওই স্কুলছাত্রীর চাচাতো ভাই বাদল আকনকে প্রধান আসামি করা হয়েছে। পাশাপাশি মিম নামে অপর একজনকে তাকে সহযোগিতা করার জন্য অভিযুক্ত করা হয়েছে।

নির্যাতিতা ও তার পরিবারিক সূত্রে জানা যায়, নতুন পোশাক কিনে দেওয়ার কথা বলে গত ১৫ অক্টোবর দুপুরে নির্যাতিতাকে বরিশাল নগরের হাজি মহসিন মার্কেটে নিয়ে যায় চাচাতো ভাই বাদল। পরে পার্শ্ববর্তী একটি হোটেলের চতুর্থ তলার রুমে নিয়ে তাকে ধর্ষণের চেষ্টা চালায় বাদল। এ সময় সে চিৎকার দিলে তাকে ধর্ষণ করতে পারেনি।

লোকলজ্জা আর ভয়ে এতদিন বিষয়টি গোপন রাখলেও আর যেন কারো সঙ্গে এমন অপকর্ম করতে না পারে সেজন্য বিচারের দাবিতে থানায় অভিযোগ দিয়েছে ভিকটিমের পরিবার।

বরিশালের কোতোয়ালি মডেল থানার (ওসি-তদন্ত) মো. আসাদুজ্জামান জানান, অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে হোটেলের রেজিস্ট্রার খাতা থেকে কিছু তথ্য পাওয়া গেছে। বাদল ও সহযোগী মিমকে ধরতে অভিযান চালানো হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

পোশাক কিনে দেওয়ার কথা বলে স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টা

আপডেট সময় : ০৯:০৬:১২ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২০