ঢাকা ০৫:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ‘বলাৎকারের’ শিকার, থানায় মামলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০২:৪০ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২০ ২১৯ বার পড়া হয়েছে

কুড়িগ্রামের রৌমারীতে হোসেন আলী নামে পঞ্চাশ বছর বয়স্ক এক ব‌্যক্তির বিরুদ্ধে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ উঠেছে।

রবিবার (১ নভেম্বর) বিকেলে উপজেলার লাঠিয়ালডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটেছে দাবি করে সোমবার (৩ নভেম্বর) নির্যাতনের শিকার শিশুটির মা বাদি হয়ে হোসেন আলীকে আসামি করে রৌমারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। নির্যাতনে আহত শিশুটিকে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

রৌমারী থানার অফিসার ইন চার্জ (ওসি) ইমতিয়াজ কবির এ তথ‌্য নিশ্চিত করেছেন। অভিযুক্ত হোসেন আলী উপজেলার যাদুরচর ইউনিয়নের লাঠিয়ালডাঙ্গা গ্রামের মৃত আছর উদ্দিনের ছেলে। বর্তমানে সে পলাতক রয়েছে।

পুলিশ ও এলাকাবাসী জানান, রবিবার বিকেলে বাড়ির পাশে ঘুঘুর বাসা দেখানোর প্রলোভন দেখিয়ে ওই শিশুটিকে ধানক্ষেতে নিয়ে জোরপূর্বক বলাৎকার করে হোসেন আলী। এসময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে হোসেন আলী পালিয়ে যায়। পরে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে স্বজনরা।

নির্যাতনের শিকার শিশুটির মা জানান, বিকৃত মানসিকতার হোসেন আলী পাশবিক লালসা মেটাতে তার অবুঝ সন্তানকে বলাৎকার করেছে। এর আগে ওই এলাকার একাধিক ছেলের সঙ্গে সে একই কাজ করেছে বলে অভিযোগ করেন তিনি। এসব ঘটনায় এলাকায় তার বিরুদ্ধে একাধিক সালিশ বৈঠকও হয়েছে।

এদিকে দ্রুত হোসেন আলীকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়েছে এলাকাবাসী।

ওসি ইমতিয়াজ কবির জানান, প্রাথমিকভাবে অভিযোগের সত‌্যতা পাওয়া গেছে। এ ঘটনায় ধর্ষণ আইনে একটি মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ‘বলাৎকারের’ শিকার, থানায় মামলা

আপডেট সময় : ০৯:০২:৪০ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২০