ঢাকা ০৭:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

গৌরীপুরে দুই অটোরিকশার সংঘর্ষে নারী নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০৩:২৫ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২০ ২৩৭ বার পড়া হয়েছে

গৌরীপুর প্রতিনিধি: ময়মনসিংহের গৌরীপুরে সিএনজি চালিত দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাতনামা (২৮) নারী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে আরো ১০ জন।
রোববার দুপুরে ময়মনসিংহ- কিশোরগঞ্জ মহাসড়কে উপজেলার গঙ্গাশ্রম এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে রোববার দুপুরে ঈশ^রগঞ্জ উপজেলা থেকে একটি অটোরিকশা যাত্রী নিয়ে ময়মনসিংহ যাচ্ছিলো। পথিমধ্যে অটোরিকশাটি ময়মনসিংহ- কিশোরগঞ্জ মহাসড়কে উপজেলার গঙ্গাশ্রম এলাকায় আসতেই ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ঈশ^রগঞ্জগামী অপর অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই ঈশ^রগঞ্জগামী অটোরিকশার নারী যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়। এতে দুই অটোরিকশার আরো ১০ জন যাত্রী আহত হয়। খবর পেয়ে স্থানীয়রা ও ঈশ^রগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে প্রথমে ঈশ^রগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। আহতরা হলেন- রাহুল, আবদুল্লাহ আল মাসুদ, জসিম, রিয়া আক্তার, মারিয়া, মাজেদা খাতুন। বাকিদের নাম পাওয়া যায়নি।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বোরহান উদ্দিন বলেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহত নারীর মরদেহ উদ্ধার করেছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনা কবলিত দুই অটোরিকশাও পুলিশ উদ্ধার করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

গৌরীপুরে দুই অটোরিকশার সংঘর্ষে নারী নিহত

আপডেট সময় : ০৭:০৩:২৫ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২০