ঢাকা ১০:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হালান্ডের জোড়া গোলে পোর্তোকে হারিয়ে সিটির শুভসূচনা Logo বাঁধনের ওপর হামলায় ফুঁসছে শোবিজ Logo হুথিদের কাছ থেকে দুই এলাকার নিয়ন্ত্রণ নিল ইয়েমেনি বাহিনী Logo বিরোধীদলীয় নেতার সঙ্গে নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যানের সাক্ষাৎ Logo হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার Logo ঠিকাদারদের কাছে যিনি “মিস্টার ফাইভ পার্সেন্ট” গণপূর্তের আবুল খায়েরের দুর্নীতির আমলনামা Logo তেজগাঁওয়ের বিটিসিএলে যুবক হত্যাকাণ্ডে অঙ্গীভুত আনসার সদস্য জড়িত থাকার খবর ভিত্তিহীন Logo রাষ্ট্রপতির স‌ঙ্গে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ Logo ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী Logo রোহিঙ্গা প্রত্যাবাসনে যেসব সহযোগিতার কথা বললেন প্রধানমন্ত্রী

আওয়ামী লীগ নেতার স্ত্রীর সঙ্গে আরেক নেতার ছেলের পরকীয়া, অতঃপর…

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪০:৫১ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২০ ৩১৩ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক; 
পরকীয়া দেখে ফেলায় দিনের পর দিন নির্যাতন করা হয় গৃহকর্মী সাদিয়াকে। শেরপুরের শ্রীবরদী আওয়ামী লীগ নেতা আহসান হাবীব শাকিলের স্ত্রী ঝুমুরের নির্যাতনের শিকার গৃহকর্মী শিশু সাদিয়া শুক্রবার (২৩ অক্টোবর) ময়মনসিংহ মেডিকেলে মারা যান। হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি চান স্বজনরা।

পুলিশ জানায়, জেলে থাকা গৃহকর্ত্রীর বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

লাশঘরে পড়ে আছে মেয়ের লাশ। বাইরে অসহায় বাবা-মা। এক মাস হাসপাতালে শয্যার পাশে বসে থেকেও প্রিয় সন্তানকে বাঁচাতে পারেননি তারা। বাবা-মা আর চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে না ফেরার দেশে চলে গেছে ১০ বছরের সাদিয়া।

স্বজনদের অভিযোগ, শ্রীবরদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আশরাফ হোসেন খোকার ছেলের উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসান হাবিব শাকিলের স্ত্রীর পরকীয়া সম্পর্ক ছিল। বাসায় আসা-যাওয়া ছিল ওই পরকীয়া প্রেমিকের। হঠাৎ একদিন তাদের আপত্তিকর অবস্থায় দেখে ফেলে গৃহকর্মী শিশু সাদিয়া। এরপরই সাদিয়ার ওপর নেমে আসে শাকিলের স্ত্রী ঝুমুরের বর্বর নির্যাতন।

এক প্রতিবেশী ট্রিপল নাইনে কল করলে গত ২৬ সেপ্টেম্বর রাতে শিশুটিকে উদ্ধার করে পুলিশ। গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেলে ভর্তি করা হয়। শুক্রবার বিকেলে সেখানেই তার মৃত্যু হয়। মেয়ের হত্যাকারীর ফাঁসি দাবি করেন বাবা-মা।

নিহতের বাবা বলেন, ‘ওই মহিলা পরকীয়া ছিল। আমার মেয়ে দেখে ফেলায় পেটে লাথি মেরেছে নির্যাতন করেছে।’

নিহত শিশুটির মা বলেন, ‘আরেক বেটার সঙ্গে খারাপ অবস্থায় দেখছে। জামাইরে কইয়ে দেবে বলে মারছে। বিচার চাই।’

শেরপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম বলছে, গত ২৬ সেপ্টেম্বর শিশুটির বাবার দায়ের করা মামলায় ঝুমুরকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

আওয়ামী লীগ নেতার স্ত্রীর সঙ্গে আরেক নেতার ছেলের পরকীয়া, অতঃপর…

আপডেট সময় : ০৪:৪০:৫১ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২০