ঢাকা ০৫:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

দেশের ২০৮ জেলা-উপজেলা-ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ চলছে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪০:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২০ ২৫৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক;

দেশের ২০৮টি জেলা, উপজেলা ও ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোটগ্রহণ চলছে। মঙ্গলবার সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়। একটানা বিকেল ৫টা পর্যন্ত চলবে। ১৫টি ইউনিয়ন পরিষদে সাধারণ ও ১৭৭টির বিভিন্ন পদে উপনির্বাচন হচ্ছে। বাকিগুলোর মধ্যে একটি উপজেলায় সাধারণ ও ৮টিতে উপনির্বাচন, ৭টি জেলা পরিষদের বিভিন্ন পদেও ভোটগ্রহণ চলছে।

ইসি সূত্র জানায়, সব নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়নি। যেসব উপজেলা ও ইউনিয়ন পরিষদে সাধারণ নির্বাচন বা চেয়ারম্যান পদে উপনির্বাচন হচ্ছে শুধু সেসব স্থানে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়া নির্বাচনে শুধু নির্দিষ্ট যানবাহনের ওপর বিধি-নিষেধ আরোপ করা হয়েছে। নির্বাচনী এলাকাগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।

ইসি জানিয়েছে, ৮টি জেলায় ১৫টি ইউনিয়ন পরিষদে আজ ভোট গ্রহণ হচ্ছে। এগুলো হল- পাবনার ভাঙ্গুড়া উপজেলার ভাঙ্গুরা ও মন্ডতোষ, ফরিদপুরের মধুখালী উপজেলার গাজনা ও কোরকদি এবং পটুয়াখালীর কলাপাড়ার মহিপুর ইউনিয়ন পরিষদ। আরও রয়েছে চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি, চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুয়াবিল এবং লোহাগাড়া উপজেলার আমিরাবাদ, লোহাগাড়া ও আধুনগর।

এছাড়া রংপুর সদর উপজেলার হরিদেবপুর, চন্দনপাট ও সদ্যপুস্করিনী, লালমোহন উপজেলার ফরাশগঞ্জ ও নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুরে আজ ভোটগ্রহণ চলছে। আর যে ৯টি উপজেলায় আজ ভোট গ্রহণ চলছে তা হলো- কুমিল্লার দাউদকান্দিতে সাধারণ, দিনাজপুর সদরে ভাইস চেয়ারম্যান এবং যশোর সদর, চাঁদপুরের মতলব দক্ষিণ, সুনামগঞ্জের জামালপুর, মাদারীপুরের শিবচর, বাগেরহাটের শরণখোলা, খুলনার পাইকগাছা ও নওগাঁর মান্দায় চেয়ারম্যান পদে নির্বাচন হচ্ছে।

ইসি আরও জানিয়েছে, তৃণমূল পর্যায়ে ইভিএম ব্যবহারের অংশ হিসেবে ৯টি ইউনিয়ন পরিষদে এ মেশিনে ভোটগ্রহণ চলছে। এর মধ্যে চুয়াডাঙ্গার সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচনে সব ওয়ার্ডে ইভিএম ব্যবহার করা হচ্ছে। বাকি ৮টি ইউনিয়ন পরিষদ একটি করে ওয়ার্ডে উপনির্বাচন হচ্ছে।

ইউনিয়নগুলো হচ্ছে- লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার, বগুড়া সদরের নিশিন্দারা, রাজশাহীর মোহনপুর উপজেলার জাহানাবাদ, নরসিংদীর পলাশ উপজেলার জিনারদী, সুনামগঞ্জের ছাতক উপজেলার খুরমা দক্ষিণ, ফেনীর ফুলগাজী উপজেলার মুন্সিরহাট ও লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়ন পরিষদ।

সাত জেলা পরিষদে ভোট : সাতটি জেলা পরিষদের মধ্যে মৌলভীবাজার জেলা পরিষদে চেয়ারম্যান এবং হবিগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, সাতক্ষীরা, সিলেট ও টাঙ্গাইল জেলা পরিষদের একটি করে ওয়ার্ডে আজ ভোট গ্রহণ চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

দেশের ২০৮ জেলা-উপজেলা-ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ চলছে

আপডেট সময় : ০৯:৪০:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২০