ঢাকা ০৬:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

বান্দরবানে সাবেক ইউপি সদস্যকে গুলি করে হত্যা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০১:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২০ ১৯০ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি;

বান্দরবানের রোয়াংছড়িতে সাউ প্রু মারমা (৫০) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত সাউ প্রু মারমা রোয়াংছড়ি সদর ইউনিয়নের নতুনপাড়া এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ওই ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, নতুনপাড়া সড়কে সাউ প্রু মারমাকে গুলি করে হত্যা করে অস্ত্রধারী সন্ত্রাসীরা। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে।

স্থানীয়দের দাবি- হত্যাকাণ্ডের সঙ্গে পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিক সংগঠন জনসংহতি সমিতি (জেএসএস) সশস্ত্র শাখার ক্যাডাররা জড়িত। আধিপত্য বিস্তারের জের ধরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।

এ বিষয়ে রোয়াংছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল কবির বলেন, গুলি করে সাবেক এক মেম্বারকে হত্যা করা হয়েছে। তবে হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

বান্দরবানে সাবেক ইউপি সদস্যকে গুলি করে হত্যা

আপডেট সময় : ০৯:০১:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২০