ঢাকা ১০:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo স্থানীয় কৃষকদের থেকে ভাড়ায় জমি নিয়ে সাইন বোর্ড: প্লট বানিজ্যের নামে পূর্বাচল প্রবাসী পল্লী কর্তৃপক্ষ’র প্রতারণা Logo “নৌ-খাতের সিমুলেটর বাণিজ্যের লুটেরা সিন্ডিকেট সাব্বির মাদানি” Logo গুলশান সাব-রেজিস্ট্রি অফিসে ত্রাসের রাজত্ব! নকল নবীশ মাহবুব আলমের বিরুদ্ধে রাজস্ব ফাঁকি ও দূর্নীতির অভিযোগ Logo ‘শিশু হাসপাতালে উপ-পরিচালক নেছার উদ্দীন সিন্ডিকেটের দুর্নীতি ও লুটপাট’ Logo গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী নুরুল আমিন মিয়ার ১০ কোটি টাকা আত্মসাৎ ও টেন্ডার কারসাজি Logo মাঠের ত্যাগী না অভিজ্ঞ নেতা: রাজধানীর বিএনপিতে কোন পথে যাচ্ছে নেতৃত্ব? Logo অন্তর্বর্তী সরকার আমাকে ডিসিদের সঙ্গে মিলিত হওয়ার সুযোগ দেয়নি: রাষ্ট্রপতি Logo পথ নিলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি Logo সাভার পৌরসভার লাইসেন্স পরিদর্শক আমজাদ মোল্লার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ Logo জিয়া শিশু কিশোর মেলা, ঢাকা মহানগর দক্ষিণ আহ্বায়ক কমিটি ঘোষণা

ফেনীর ফতেহপুরে বাসে ট্রেনের ধাক্কা, নিহত ৩ আহত ১৫

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫৮:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২০ ২২০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ফেনীর ফতেহপুর রেলক্রসিংয়ে যাত্রীবাহী বাসে মেইল ট্রেনের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ১৫ জন। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।

রোববার (১১ অক্টোবর) ভোর সোয়া ছয়টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় উদ্ধারকাজ চালাচ্ছে পুলিশ ও ফায়ার সার্ভিস। জেলা সদর হাসপাতালে আহতদের নেওয়া হয়েছে। আহতদের বেশিরভাগ রোগীই জরুরি বিভাগে আছেন বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। এছাড়াও কয়েকজনকে ঢাকা এবং চট্টগ্রামের হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, প্রচণ্ড শব্দে হঠাৎ ঘুম ভাঙে। এরপর বাসটি উল্টে থাকতে দেখা গেছে। এই ঘটনায় বাসের ড্রাইভারের কোন গাফিলতি আছে কিনা তা জানা যায়নি।

কর্তব্যরত একজন পুলিশ কর্মকর্তা জানান, আমি ঘটনাটি আরেকজনের মুখে শুনে সাথে সাথে এখানে আসি। এরপর কন্ট্রোলকে জানাই। আমি অন্তত ১০-১২ জনকে মুমুর্ষূ অবস্থায় হাসপাতালে পাঠিয়েছি। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক মনে হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ফেনীর ফতেহপুরে বাসে ট্রেনের ধাক্কা, নিহত ৩ আহত ১৫

আপডেট সময় : ০৭:৫৮:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২০