ঢাকা ১১:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নিষিদ্ধ সংগঠনের ‘পুনর্গঠন’ বার্তা: ছাত্রলীগের নোটিশ ঘিরে প্রশ্ন ও শঙ্কা Logo দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নলীগ লুট করে আগষ্টিন শত কোটি টাকার মালিক Logo জিয়া শিশুকিশোর মেলার কেন্দ্রীয় কমিটির গণমাধ্যম বিষয়ক সম্পাদক হলেন হাফিজুর রহমান শফিক Logo জিয়া শিশু কিশোর মেলার নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা  Logo ভোলার জেলা রেজিস্ট্রার নুর নেওয়াজ ৫০ কোটি টাকার সম্পদের মালিক Logo প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে শীর্ষ কর্মকর্তা আতিকুর পাহাড়সমান অভিযোগ নিয়েও বহাল Logo বদলি-বাণিজ্য ঘুষ বাণিজ্যে বেপরোয়া সাব-রেজিস্ট্রার মাইকেল মহিউদ্দিন সিন্ডিকেট Logo রাজউকে দুর্নীতিতে আলোচনার শীর্ষে পরিচালক জাকারিয়া: ‘সেফ জন’ দিয়েছে কর্তৃপক্ষ  Logo প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য Logo নিয়োগ বাণিজ্য, বদলি নিয়ন্ত্রণ, বাজেট অপচয় ও প্রশাসনিক বিশৃঙ্খলায় ক্ষুব্ধ কর্মকর্তা-কর্মচারীরা

পদ্মার গ্রাসে ‘পদ্মা রিসোর্ট’

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩৯:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২০ ১৯৬ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক;  মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মার শাখা নদী সংলগ্ন চরে ছিল ‘পদ্মা রিসোর্ট’। পদ্মার নয়নাভিরাম সৌন্দর্য উপভোগ আর বর্ণিল কাঠের কটেজে অবকাশ যাপনের জন্য দূরদুরান্ত থেকে মানুষ ছুটে আসতো ব্যতিক্রমী এই রির্সোটটিতে। তবে এবার পদ্মার গ্রাসে শেষ রক্ষা হয়নি রিসোর্টটির।

গতকাল বৃহস্পতিবার ভোর রাতে ভাঙনে ৪ একরের রিসোর্টটির ২ একর জমি নদী গর্ভে বিলীন হয়ে যায়। এই ঘটনার পরই ভাঙনের আগেই রিসোর্টের ১৬টি কটেজের ১২টির মালামাল অন্যত্র নিয়ে গেছে কর্তৃপক্ষ। বাকিগুলো ভাঙার কাজ চলছে।

বিষয়টি নিশ্চিত করে রিসোর্টের পরিচালক সাদেক হোসেন মান্নান জানান, রিসোর্টের সামনের অংশের ২ একর পুরোটাই ভেঙে গেছে। আমাদের অনেক ক্ষতি হলো। কটেজগুলো ভেঙে অন্যত্র সরিয়ে নেওয়ার কাজ করা হচ্ছে। ১৬টির মধ্যে আর ৪টি কটেজ আছে। সেগুলো ভেঙে ফেলা হবে।

পরবর্তীতে আবারও রিসোর্ট পরিকল্পনার কথা জানতে চাইলে তিনি বলেন, বহু মানুষ রিসোর্টটিতে বেড়াতে আসে। যদি ভাঙন থেমে যায় তবে পুনরায় রিসোর্টটি করার ইচ্ছা আছে। তবে পুরো জায়গা বিলীন হলে সেটি আর সম্ভব হবে না।

এদিকে, এবছর পদ্মার ভাঙনের কবলে ইতোমধ্যে লৌহজং উপজেলার ৮টি গ্রাম সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে গেছে। বেশ কয়েকদিন যাবত আবারও ভাঙন দেখা দিয়েছে পদ্মা রিসোর্টের উত্তর দিঘলী ও ভোজগাঁও গ্রামে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

পদ্মার গ্রাসে ‘পদ্মা রিসোর্ট’

আপডেট সময় : ০২:৩৯:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২০