ঢাকা ১১:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo জিয়া শিশু কিশোর মেলা, ঢাকা মহানগর দক্ষিণ আহ্বায়ক কমিটি ঘোষণা Logo জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নথি জালিয়াতি: ৫ জনকে শোকজ ও মামলা Logo সওজে অতিরিক্ত প্রধান প্রকৌশলী আজাদের ‘অদৃশ্য সাম্রাজ্য’ ও অবৈধ সম্পদ: পূর্বাচলে কয়েক কোটি টাকার প্লট Logo শহীদ জিয়ার মাজারে জিয়া শিশু কিশোর মেলার নতুন কমিটির শ্রদ্ধা Logo এসএসসি পরীক্ষার্থীদের পাশে জিয়া শিশু কিশোর মেলা: বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ Logo কবি আকাশমণির রোমান্টিক লেখা “ক্লান্তরা সুখ হয়ে ওঠে” Logo লালপুরে দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার Logo মোহনা টিভি দখলের অপচেষ্টা: মিরপুরে উত্তেজনা, থানায় জিডি Logo বন বিভাগে পদোন্নতি জট ও কর্তাদের দুর্নীতির অভিযোগ: আদালতের হস্তক্ষেপে নতুন করে উত্তেজনা Logo জেল থেকে ফিরেই প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রকৌশলী জুয়েল রানা

জঙ্গলে পাওয়া নবজাতকের দায়িত্ব নিলো নিঃসন্তান দম্পতি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৭:৪০ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২০ ২১৯ বার পড়া হয়েছে

রাস্তার পাশে কুড়িয়ে পাওয়া সেই নবজাতকের ঠাঁই হলো এক নিঃসন্তান দম্পতির ঘরে। শুক্রবার মধ্যরাতে ঝিনাইদহ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমানের তত্ত্বাবধানে থাকা ওই নবজাতককে পাগলাকানাই ইউনিয়নের বেড়বাড়ী গ্রামের হারুন অর রশিদ দম্পতির কাছে হস্তান্তর করা হয়।

এর আগে শুক্রবার (১৪ আগস্ট) সকালে সদর উপজেলার তেঁতুলতলা বাজারের পাশের মায়াধরপুর এলাকা থেকে নবজাতকটিকে উদ্ধার করা হয়। সকাল সাড়ে ১০টার দিকে জঙ্গলে একটি নবজাতক শিশুকে দেখতে পেয়ে এলাকাবাসী থানায় খবর দেন। এরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে।

সেখানে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান জানান, আগ্রহী যে কেউ চাইলে শিশুটির দায়িত্ব নিতে পারেন।

এটি জানার পর শিশুটিকে নিতে অনেকেই আগ্রহ প্রকাশ করে তার দায়িত্ব নিতে আবেদন করেন। পরে রাতে ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বদরুদ্দোজা শুভ’র অফিস কক্ষে এক জরুরি বৈঠকে শিশুটির দায়িত্ব নিতে যারা আবেদন করেন তাদের দরখাস্ত পর্যালোচনা করা হয়।

পর্যালোচনা শেষে ওই নবজাতককে শিশু আইন ২০১৩ এর ৯ (২) খ ধারায় পরিচর্যার জন্য হারুন অর রশিদের কাছে হস্তান্তর করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আবদুর রশিদ, সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রাশিদুর রহমান রাসেল ছাড়াও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা, উপজেলা সমাজসেবা অফিসার ও উপজেলা শিক্ষা অফিসার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

জঙ্গলে পাওয়া নবজাতকের দায়িত্ব নিলো নিঃসন্তান দম্পতি

আপডেট সময় : ০৫:৪৭:৪০ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২০