ঢাকা ০৪:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo স্বল্প বেতনে এলজিইডি গাড়িচালকের সম্পদের অট্টালিকা Logo পরিবার পরিকল্পনা অধিদপ্তরে পরিচালক মীর সাজেদুর রহমানকে ঘিরে প্রশাসনিক অনিয়মের বিতর্ক Logo সাড়ে ৬শ’ কোটি টাকার সেচ প্রকল্পে অনিয়মের অভিযোগ নিয়েও বহাল পিডি নুরুল ইসলাম Logo দৈনিক ‘প্রতিদিনের কাগজ’ প্রকাশনা নিয়ে আইনি জটিলতা: হাইকোর্টের রুল: মালিকানা ও সম্পাদনায় বিতর্ক Logo প্রাণিসম্পদ অধিদপ্তরে আউটসোর্সিং নিয়োগ ঘিরে ২৫ কোটি টাকার বাণিজ্যের পরিকল্পনা! Logo মৎস্য অধিদপ্তরের প্রকল্প পরিচালক জাহাঙ্গীরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের পাহাড় Logo ডিএনসিসির প্রকৌশলী আহসান হাবিবের বিরুদ্ধে টেন্ডার অনিয়ম ও ঠিকাদার হয়রানির অভিযোগ Logo অভিযোগের পাহাড় পেরিয়েও বহাল তবিয়তে ফায়ার সার্ভিসের ডিজি Logo সওজে পরিচালক ও অতিরিক্ত প্রধান প্রকৌশলী আজাদ সিন্ডিকেটের দূর্নীতির সাম্রাজ্য Logo ঠিকাদারের মুখোশে ফরিদুল আলমের বিরুদ্ধে চাকরির প্রলোভনে কোটি টাকা লুটের অভিযোগ

প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা শেষে করোনার ভ্যাকসিন কেনার সিদ্ধান্ত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৫:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২০ ১৭৬ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি:

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনাভাইরাসের ভ্যাকসিন পাওয়ার বিষয়ে বাংলাদেশ যাতে অগ্রাধিকার পায় সেজন্য বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা চলছে। আগামী সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এ বিষয়ে আলোচনা হবে। সোমবারই চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে- কীভাবে বাংলাদেশের মানুষের জন্য করোনাভাইরাসের ভ্যাকসিন কিনে আনা যায়।

শনিবার (১৫ আগস্ট) দুপুরে মানিকগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

বঙ্গবন্ধুর কর্ম ও জীবনীর ওপর আলোচনা করতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, বঙ্গবন্ধুর দর্শন ও আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে। অসাম্প্রদায়িক চেতনায় জাতির জনকের স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে হবে। এ কাজে সবাইকে সহযোগিতা করতে হবে।

শহরের গড়পাড়ায় শুভ্র সেন্টারে আয়োজিত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, জেলা প্রশাসক এসএম ফেরদৌস ও পুলিশ সুপার রিফাত রহমান শামীম প্রমুখ।

এতে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সাংগঠনিক সম্পাদক সুদেব সাহা, শ্রমবিষয়ক সম্পাদক লিয়াকত আলী ভান্ডারী, পৌর যুবলীগের সভাপতি মোনায়েম খান ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা শেষে করোনার ভ্যাকসিন কেনার সিদ্ধান্ত

আপডেট সময় : ০৫:৪৫:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২০