ঢাকা ১২:১৩ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ভোলার সাবেক এসপি শরীফের বিরুদ্ধে কল্যাণ ফান্ডের দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ Logo বেইলি রোড ট্র্যাজেডি: ১৩ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা Logo ১২ কেজির গ্যাস সিলিন্ডারে ১৮ দিনে বাড়লো ৬০০ টাকা Logo বেইলি রোড ট্র্যাজেডি: ৪৬ প্রাণহানির মামলায় বিতর্কিত প্রকৌশলী খালেকুজ্জামানের নাম বাদে চাঞ্চল্য Logo ১৭ বছর ধরে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে: সংস্কারের আশ্বাস ইশরাকের Logo চট্টগ্রাম রেলের জমি দখলে ‘অসাধু সিন্ডিকেট’: রাজস্ব হারাচ্ছে সরকার, লিজ নিয়েও জমি পাচ্ছে না প্রতিষ্ঠান Logo নিষিদ্ধ সংগঠনের ‘পুনর্গঠন’ বার্তা: ছাত্রলীগের নোটিশ ঘিরে প্রশ্ন ও শঙ্কা Logo দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নলীগ লুট করে আগষ্টিন শত কোটি টাকার মালিক Logo জিয়া শিশুকিশোর মেলার কেন্দ্রীয় কমিটির গণমাধ্যম বিষয়ক সম্পাদক হলেন হাফিজুর রহমান শফিক Logo জিয়া শিশু কিশোর মেলার নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা 

সবচেয়ে দামের আফ্রিদি বিক্রিই হলেন না!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১১:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২০ ২৭৬ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক:

এবারের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) প্লেয়ার ড্রাফটে অবাক করা এক ঘটনা ঘটলো। ড্রাফটে সবচেয়ে দামি ক্রিকেটার ছিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি। অথচ তাকে কেনারই আগ্রহ দেখাল না কোনো দল!

হ্যাঁ, সিপিএলের প্লেয়ার ড্রাফটে এবার আফ্রিদির ভিত্তি মূল্য ধরা হয়েছিল সবচেয়ে বেশি, ১ লাখ ৬০ হাজার ডলার। এত দাম হওয়ার কারণ নিঃসন্দেহে তার চাহিদা। কিন্তু অবাক করা বিষয় হলো, ড্রাফটে পাকিস্তানি এই অলরাউন্ডারকে কোনো দলই নেয়নি।

এছাড়া এবারের আসরে বাংলাদেশেরও কোনো ক্রিকেটারকে দেখা যাবে না। কারণ ড্রাফটে ১৮ বাংলাদেশির নাম থাকলেও দল পাননি কেউই। এর আগে সিপিএলে বাংলাদেশের সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদরা খেলেছেন। দারুণ পারফর্মও করেছেন। এবার তারা কেউই নেই।

পাকিস্তানি অলরাউন্ডার আফ্রিদি এর আগে সিপিএলে সেইন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস এবং জ্যামাইকা তালাওয়াসের হয়ে খেলেছেন। এবার এই দুই ফ্র্যাঞ্চাইজি তাকে কেনার আগ্রহ দেখায়নি।

হঠাৎ করোনাভাইরাসে আক্রান্ত হওয়াতেই আফ্রিদির সিপিএলে খেলার সম্ভাবনা শেষ হয়ে গেছে। আপাতত তিনি সুস্থ হলেও এত বড় একটা অসুখের পর মাঠে ফেরা ঝুঁকিপূর্ণ। সেদিকটি মাথায় রেখেই সম্ভবত তার প্রতি আগ্রহ দেখায়নি কোনো দল।

ব্যক্তিগত কারণে এবারের আসর থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন ‘ক্যারিবীয় দানব’ ক্রিস গেইল। আর এবারের আসরের সবচেয়ে বড় চমক ভারতীয় লেগস্পিনার প্রবীণ তাম্বে। সিপিএলে প্রথম ভারতীয় হিসেবে খেলতে যাচ্ছেন ৪৮ বছর বয়সী এই ক্রিকেটার। তাকে কিনেছে ত্রিনবাগো নাইট রাইডার্স।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

সবচেয়ে দামের আফ্রিদি বিক্রিই হলেন না!

আপডেট সময় : ১২:১১:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২০