ঢাকা ০৬:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নিষিদ্ধ সংগঠনের ‘পুনর্গঠন’ বার্তা: ছাত্রলীগের নোটিশ ঘিরে প্রশ্ন ও শঙ্কা Logo দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নলীগ লুট করে আগষ্টিন শত কোটি টাকার মালিক Logo জিয়া শিশুকিশোর মেলার কেন্দ্রীয় কমিটির গণমাধ্যম বিষয়ক সম্পাদক হলেন হাফিজুর রহমান শফিক Logo জিয়া শিশু কিশোর মেলার নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা  Logo ভোলার জেলা রেজিস্ট্রার নুর নেওয়াজ ৫০ কোটি টাকার সম্পদের মালিক Logo প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে শীর্ষ কর্মকর্তা আতিকুর পাহাড়সমান অভিযোগ নিয়েও বহাল Logo বদলি-বাণিজ্য ঘুষ বাণিজ্যে বেপরোয়া সাব-রেজিস্ট্রার মাইকেল মহিউদ্দিন সিন্ডিকেট Logo রাজউকে দুর্নীতিতে আলোচনার শীর্ষে পরিচালক জাকারিয়া: ‘সেফ জন’ দিয়েছে কর্তৃপক্ষ  Logo প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য Logo নিয়োগ বাণিজ্য, বদলি নিয়ন্ত্রণ, বাজেট অপচয় ও প্রশাসনিক বিশৃঙ্খলায় ক্ষুব্ধ কর্মকর্তা-কর্মচারীরা

গণস্বাস্থ্য কেন্দ্রকে ডেকেছে ওষুধ প্রশাসন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১১:১৩ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২০ ২৫১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: গণস্বাস্থ্য কেন্দ্রকে আলোচনার জন্য ডেকেছে ওষুধ প্রশাসন অধিদফতর। রোববার (৫ জুলাই) এই আলোচনা হবে।

শনিবার (৪ জুলাই) রাতে জাগো নিউজকে এ তথ্য জানান গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের ভাইসপ্রিন্সিপাল (উপাধ্যক্ষ) ও কোভিড-১৯ র‌্যাপিড ডট ব্লট কিট প্রকল্পের সমন্বয়ক ডা. মুহিব উল্লাহ খোন্দকার।

তিনি বলেন, ‘আমরা একটা অ্যাপয়েন্টমেন্ট শিডিউল চেয়েছিলাম, তারা শিডিউল দিয়েছেন। অ্যান্টিবডি কিট ফল প্রকাশ পরবর্তী মিটিংয়ের জন্য ডেকেছে আমাদের।’

অন্যদিকে আজ জাতীয় ঐক্যফ্রন্টের দফতর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু এ সংক্রান্ত একটি সংবাদ বিজ্ঞপ্তি দেন।

ডা. জাফরুল্লাহর বরাত দিয়ে জাহাঙ্গীর আলম মিন্টু বলেন, ‘ড্রাগ অধিদফতরের মহাপরিচালক আগামীকাল (রোববার) জিকে-র (গণস্বাস্থ্য কেন্দ্র) আপডেটেড অ্যান্টিবডি কিটের তথ্য উপাত্ত জানতে জিকে কর্মকর্তাদের ডেকেছেন। আগামীকাল ডিজিডিএ (ওষুধ প্রশাসন অধিদফতর) যদি আমাদের কিটের অনুমতি দেয় তবে আমরা জনগণের জন্য ১৫ দিনের মধ্যে ৫০০০ অ্যান্টিবডি কিট তৈরি করব। জিকে গবেষকরা এরই মধ্যে ডিজিডিএর নির্দেশিকা বজায় রাখার জন্য জিকের অ্যান্টিবডি কিট আপডেট করেছে এবং ডিজিডিএ তাদের বৈজ্ঞানিক নথি উপস্থাপনের জন্য আমন্ত্রণ জানিয়েছে। আমি (ডা. জাফরুল্লাহ) আশা করি, ডিজিডিএ এখন আমাদের কিটে পুরোপুরি সন্তুষ্ট হবে এবং অনুমতি দেবে।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘কিট উন্নয়ন দলের প্রধান বিজ্ঞানী বিজন কুমার শিলের সাথে কথা বলে জানা যায় যে, তারা কিটের সংবেদনশীলতা আরও বৃদ্ধি করেছে। এখন এটি অ্যান্টিবডিটিকে আরও দক্ষতার সাথে শনাক্ত করতে পারে। বিজন শীল আরও বলেছিলেন যে, ডিজিডিএ ৯০ শতাংশ সংবেদনশীলতা এবং ৯৫ শতাংশের সুনির্দিষ্টতা নির্ধারণ করেছে যে, অনুমোদনের জন্য জিকে কিটটি অবশ্যই অর্জন করবে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

গণস্বাস্থ্য কেন্দ্রকে ডেকেছে ওষুধ প্রশাসন

আপডেট সময় : ১০:১১:১৩ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২০