ঢাকা ০৩:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

সবই কেড়ে  নিল করোনা ভাইরাস

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৩:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২০ ২৭৪ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক; করোনার প্রভাবে কাজ হারানোর পর, এখন বাসস্থানও হারানো শুরু করেছে মানুষ। অর্থনৈতিক বিপর্যয়ের হাত ধরে মানবিক বিপর্যয় নিয়ে এসেছে করোনাভাইরাস। কাজ হারানোর পর, এখন বাসস্থানও হারানো শুরু করেছে মানুষ। অনিশ্চিত জীবন নিয়ে ঢাকা ছেড়েছে বহুজন। ভাড়ার আয় বন্ধ হওয়ায় বিপাকে আছেন অনেক বাড়িওয়ালা। তবে, এই বিপদ শুধু ভাড়াটিয়া আর বাড়ির মালিকেরই নয়, বরং গোটা অর্থনীতির।

বিশেষজ্ঞদের শঙ্কা, শহর ছাড়ার পথ ধরে দীর্ঘস্থায়ী হবে বেকার সমস্যা।

বাসা ছেড়েছেন। যাওয়ারও জায়গা নেই। কমলাপুরের প্লাটফর্মে আছেন ভোর থেকে। যদিও চট্টগ্রামের ট্রেন বিকেলে। সদ্য বাসস্থান হারানো আরো কয়েকজন আছেন। এই শহর নিজের হয়নি বহুবছরেও। জন্মস্থান অন্তত ফেরাবে না, সেই আশায়, মানুষগুলোর প্রতীক্ষা বাড়িমুখী ট্রেনের।

ঢাকার আবাসিক এলাকার দেয়ালে এখন গা ভর্তি টু-লেট বিজ্ঞপ্তি। বাড়ছে প্রতিদিনই। পুরোনো বাসিন্দা হারিয়ে বাড়িগুলোও নতুন ভাড়াটিয়ার অপেক্ষায়। রামপুরা মহানগর প্রকল্পের একটি বাসাও পাওয়া গেলো না যেখানে টু-লেট ঝুলছে না। বাড়ি ছাড়ার দিন গুনছেন নতুন অনেকেই।

অবশ্য কোনো কোনো বাড়িওয়ালার দাবি, ভাড়া কমিয়েও লাভ হচ্ছে না। নিরুপায় হয়েই নতুন ভাড়াটিয়া খুঁজছেন। আর যারা ঢাকা ছেড়েছেন, তাদের অনেকেই এখনও নিশ্চিত জীবনের খোঁজ পাননি।

কাজ হারানো, ঘর হারানো মানুষগুলোর আগামী জীবনে শিগগিরই স্বাচ্ছন্দ্য আসছেনা। তবে, এতগুলো মানুষের জীবনমানের এই বিপর্যয়ের পেছনে সরকারের প্রণোদনা কৌশলের দায়ও দেখছেন অর্থনীতিবিদরা।

ভাড়াটিয়া পরিষদ বলছে, কাজ হারিয়ে ঢাকা ছেড়েছে ৫০ হাজার মানুষ। তাদের প্রত্যেকের প্রত্যক্ষ অবদানে ভর করেই অর্থনৈতিক প্রবৃদ্ধির স্বপ্ন দেখছিলো বাংলাদেশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

সবই কেড়ে  নিল করোনা ভাইরাস

আপডেট সময় : ১১:১৩:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২০