ঢাকা ০৮:০০ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

টাঙ্গাইলে যমুনা-ধলেশ্বরী নদীর পানি বিপদসীমার ওপরে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৯:০৪ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২০ ২০৬ বার পড়া হয়েছে

হাসান সিকদার, টাঙ্গাইলঃ  বৃষ্টি এবং উজানের ঢল অব্যাহত থাকায় টাঙ্গাইলে বৃদ্ধি পেয়েছে প্রায় সব কয়টি নদীর পানি। এর মধ্যে যমুনা ও ধলেশ্বরী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। রোববার সকালে যমুনা নদীর পানি বিপদসীমার ৯ সে.মি. এবং ধলেশ্বরী নদীর পানি ১৫ সে.মি. ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর ফলে নদী তীরবর্তী এলাকায় ভাঙন শুরু হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের কর্তৃপক্ষ বলছেন, নদীর পানি আরো বৃদ্ধি পাবে। এ ব্যাপারে টাঙ্গাইলের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম বলেন, টাঙ্গাইলের যমুনা, পুংলী, ঝিনাই, বংশাই ও ধলেশ্বরীর পানিতে পানি বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে যমুনা নদীর পানি বিপদসীমার ৯ সে.মি. এবং ধলেশ্বরী নদীর দেলদুয়ার উপজেলার এলাসিন ব্রিজের এখানে বিপদসীমার ১৫ সে.মি. ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তিনি বলেন, আর পানি কমলে আরো ভাঙন হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নদী ভাঙন কবলিত এলাকাগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ স্থানে ভাঙন রোধে আমরা কাজ করছি। তিনি আরও বলেন, জরুরি ভিত্তিতে ৮টি পয়েন্টে ৩ কোটির টাকার কাজ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

টাঙ্গাইলে যমুনা-ধলেশ্বরী নদীর পানি বিপদসীমার ওপরে

আপডেট সময় : ১১:৫৯:০৪ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২০