ঢাকা ০৮:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বন্ড সুবিধার আড়ালে শত কোটি টাকার কারসাজি, নাটের গুরু কমিশনার আবু ওবায়দা Logo লঞ্চ থেকে মেঘনায় লাফ দেওয়া যাত্রীকে জীবিত উদ্ধার, প্রশংসায় নৌ পুলিশের তৎপরতা Logo স্থানীয় কৃষকদের থেকে ভাড়ায় জমি নিয়ে সাইন বোর্ড: প্লট বানিজ্যের নামে পূর্বাচল প্রবাসী পল্লী কর্তৃপক্ষ’র প্রতারণা Logo “নৌ-খাতের সিমুলেটর বাণিজ্যের লুটেরা সিন্ডিকেট সাব্বির মাদানি” Logo গুলশান সাব-রেজিস্ট্রি অফিসে ত্রাসের রাজত্ব! নকল নবীশ মাহবুব আলমের বিরুদ্ধে রাজস্ব ফাঁকি ও দূর্নীতির অভিযোগ Logo ‘শিশু হাসপাতালে উপ-পরিচালক নেছার উদ্দীন সিন্ডিকেটের দুর্নীতি ও লুটপাট’ Logo গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী নুরুল আমিন মিয়ার ১০ কোটি টাকা আত্মসাৎ ও টেন্ডার কারসাজি Logo মাঠের ত্যাগী না অভিজ্ঞ নেতা: রাজধানীর বিএনপিতে কোন পথে যাচ্ছে নেতৃত্ব? Logo অন্তর্বর্তী সরকার আমাকে ডিসিদের সঙ্গে মিলিত হওয়ার সুযোগ দেয়নি: রাষ্ট্রপতি Logo পথ নিলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি

ভূরুঙ্গামারীতে পুলিশ সদস্য করোনা আক্রান্ত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫৯:৩৩ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২০ ১৬৯ বার পড়া হয়েছে

আজিজুল হক, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম); কুড়িগ্রামের ভুরুংগামারী উপজেলায় ৮ম কোভিড আক্রান্ত ব্যক্তি হিসেবে সনাক্ত হয়েছেন ভুরুংগামারী থানার একজন পুলিশ সদস্য। গতকাল ৯/৬/২০ তারিখ রাত সাড়ে ১০ টায় ঢাকা থেকে প্রাপ্ত জরুরি মেইলে এ তথ্য জানা গেছে।

এদিকে নমুনা পাঠানোর ১১ দিন পরে পুলিশ সদস্যদের নমুনা পজেটিভ আসায় বিপাকে পড়েছেন উপজেলা করোনা প্রতিরোধ কর্তৃপক্ষ।

উপজেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, গত ৩০/০৫/২০২ ইং তারিখে উপজেলায় ৭ম কোভিড পজেটিভ রোগী গছিডাঙ্গার নাসিমা খাতুনের ২য় নমুনা সংগ্রহ করে ওই দিন ভূরুঙ্গামারী থানার ৯ পুলিশ সহ মোট ২১ জনের নমুনা সংগ্রহ করা হয়। নমুনা পাঠানোর ১১ দিন পর গতকাল ১ জন বাদে বাকি সকলের ফলাফল নেগেটিভ এসেছে।

ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ এ এস এম সায়েম বলেন, আক্রান্ত পুলিশ সদস্যকে রাত সাড়ে এগারোটার সময় ভুরুংগামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন কক্ষে স্থানান্তর করা হয়েছে।

নমুনা পাঠানোর ১১ দিন পরে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে আক্রান্ত ব্যক্তিকে আইসোলেটেড করে কতটুকু ফল পাওয়া যাবে- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ফলাফল দেরিতে এলে প্রতিরোধ প্রক্রিয়া একটু জটিল হয়ে যায় বৈকি। কারণ এতো দিনে তিনি অনেক মানুষের সংস্পর্শে এসেছেন। সত্যি বলতে রংপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাবের যে সক্ষমতা তার চেয়ে অনেক বেশি নমুনা জমা হয়ে থাকায় এ সমস্যার সৃষ্টি হয়েছে। অতিরিক্ত নমুনা ঢাকায় পাঠানোর কারণে ফলাফল পেতে দেরি হচ্ছে। তবে সরকার কোভিট টেস্টের আওতা বাড়ানোর চেষ্টা করছে।

ডা. সায়েম আরও জানান, আগামিকাল থেকেই উক্ত পুলিশ সদস্যের সংস্পর্শে আসা সকলের নমুনা সংগ্রহ শুরু করা হবে।

ভূরুঙ্গামারী থানার ওসি মুহাঃ আতিয়ার রহমান জানান, উক্ত পুলিশ সদস্য তার গাড়ি চালক। তার বাসা লালমনিরহাট জেলায়। তিনি গত ১৩ মে ভূরুঙ্গামারী থানায় যোগদান করেছেন। তার পূর্বের কর্মস্থল কুড়িগ্রাম সদর। সম্ভবত তিনি তার পূর্বের কর্মন্থল থেকে সংক্রমণ বহন করে নিয়ে এসেছেন।

উল্লেখ্য, করোনা প্রতিরোধ কমিটির তৎপরতায় উপজেলায় ইতিমধ্যে করোনা আক্রান্ত ৬ ব্যক্তি প্রাণ ঘাতি এই ভাইরাস থেকে মুক্তি লাভ করেছেন। এ পর্যন্ত কোভিট-১৯ ভাইরাস সন্দেহে ২২৮ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত ফলাফল পাওয়া গেছে মোট ১৯৮ জনের। মোট আক্রান্ত ৮ জন। নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত ঐ পুলিশ সদস্য সুস্থ্য আছেন বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ভূরুঙ্গামারীতে পুলিশ সদস্য করোনা আক্রান্ত

আপডেট সময় : ০৬:৫৯:৩৩ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২০