ঢাকা ০৬:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo জিয়া শিশু কিশোর মেলা, ঢাকা মহানগর দক্ষিণ আহ্বায়ক কমিটি ঘোষণা Logo জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নথি জালিয়াতি: ৫ জনকে শোকজ ও মামলা Logo সওজে অতিরিক্ত প্রধান প্রকৌশলী আজাদের ‘অদৃশ্য সাম্রাজ্য’ ও অবৈধ সম্পদ: পূর্বাচলে কয়েক কোটি টাকার প্লট Logo শহীদ জিয়ার মাজারে জিয়া শিশু কিশোর মেলার নতুন কমিটির শ্রদ্ধা Logo এসএসসি পরীক্ষার্থীদের পাশে জিয়া শিশু কিশোর মেলা: বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ Logo কবি আকাশমণির রোমান্টিক লেখা “ক্লান্তরা সুখ হয়ে ওঠে” Logo লালপুরে দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার Logo মোহনা টিভি দখলের অপচেষ্টা: মিরপুরে উত্তেজনা, থানায় জিডি Logo বন বিভাগে পদোন্নতি জট ও কর্তাদের দুর্নীতির অভিযোগ: আদালতের হস্তক্ষেপে নতুন করে উত্তেজনা Logo জেল থেকে ফিরেই প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রকৌশলী জুয়েল রানা

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে করোনার উপসর্গ নিয়ে একজনের মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫১:৪৩ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২০ ২৬১ বার পড়া হয়েছে

সরাইল সংবাদাতা: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে।তার নাম মো. শরিফ উদ্দিন (৩৫) সে স্বাস্থ্য পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। বুধবার বেলা ১১টার দিকে তাকে আশঙ্কাজনক অবস্থায় নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নাসিরনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অভিজিৎ রায় এ তথ্য নিশ্চিত করেন।
নিহত শরিফ উদ্দিন ফান্দাউক ইউনিয়নের আতুকুড়া গ্রামের কান্দিাপাড়ার মৃত ইসহাক মিয়ার ছেলে বলে জানা যায়। তিনি নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য পরিদর্শক হিসেবে ২০০৮ সাল থেকে কর্মরত ছিলেন।২০০৮ সালের নভেম্বর মাসের ২৬ তারিখ নাসিরনগর পরবিার পরিকল্পনা কার্জালয়ে যোগদান করেন। যোগদানের পর থেকেই তিনি ফান্দাউক ইউনিয়নে স্বাস্থ্য পরিদর্শক হিসেবে দায়িত্বে ছিলেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পানা কর্মকর্তা ডা. অভিজিৎ রায় বলেন, শরিফ বেশকিছুদিন যাবৎ কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। ঘটনার দিন সকালে তাকে আশঙ্কাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসে। তখন কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কয়েকদিন আগে তিনি শ্বাসকষ্ট ও কাশি নিয়ে অসুস্থ হয়ে পড়লে তিনি নিজ বাড়িতে চিকিৎসা নিচ্ছিলেন। বুৃধবার সেখানেই তার মৃত্যু হয়।
ডা. অভিজিৎ জানান, শরিফের করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।পরে তা রোগতত্ত্ব ও রোগ নিয়ন্ত্রণ বিভাগ (আইইডিসিআর) এ পাঠানো হবে।
উপজেলা নির্বাহী অফিসার নাজমা আশরাফী জানান, স্বাস্থ্য বিধি মেনে তার লাশ দাফন করা হবে। পাশাপাশি তার বাড়ি লকডাউন করা হয়েছে। যারা তার সাথে হাসপাতালে এসেছিলেন সে সকল স্বজনদের হোম কোয়ারেন্টাইনের আওতায় আনা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে করোনার উপসর্গ নিয়ে একজনের মৃত্যু

আপডেট সময় : ০৪:৫১:৪৩ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২০