ঢাকা ০১:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo “বেইলী রোডের অগ্নিদগ্ধ ৪৬ লাশ” কিছু প্রশ্ন ও উত্তর খোঁজার চেষ্টা Logo জেল থেকে ফিরেই প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রকৌশলী জুয়েল রানা Logo থাইল্যান্ডের চিকিৎসা নির্ভরতা কমাতে বাংলাদেশে সেবা সম্প্রসারণে আগ্রহ ব্যাংককের বিএনএইচ হাসপাতালের Logo প্রধান প্রকৌশলীর বদলির আদেশ অমান্য, ঢাকাতেই বহাল ফ্যাসিস্টের দোসর উপসহকারী আব্দুল্লাহ-আল-মামুন Logo কক্সবাজারের রাজাঘাট রেঞ্জে বন ধ্বংসের মহোৎসব, অবৈধ করাতকলের দৌরাত্ম্যে উজাড়ের শঙ্কা Logo উত্তর সিটি কর্পোরেশনের মাস্টাররোল কর্মচারীর সম্পদের পাহাড় Logo ভোলার সাবেক এসপি শরীফের বিরুদ্ধে কল্যাণ ফান্ডের দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ Logo বেইলি রোড ট্র্যাজেডি: ১৩ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা Logo ১২ কেজির গ্যাস সিলিন্ডারে ১৮ দিনে বাড়লো ৬০০ টাকা Logo বেইলি রোড ট্র্যাজেডি: ৪৬ প্রাণহানির মামলায় বিতর্কিত প্রকৌশলী খালেকুজ্জামানের নাম বাদে চাঞ্চল্য

৭৫ দিন বন্ধের পর আমদানি- রফতানি শুরু হিলি স্থলবন্দরে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৩:৪২ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২০ ১৮২ বার পড়া হয়েছে

গোলাম রব্বানী হিলিঃ দিনাজপুরের হিলি স্হলবন্দরে করোনা ভাইরাসের কারনে দীর্ঘ ৭৫ দিন বন্ধ থাকার পর সরকারী সকল নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু হয়েছে।

আজ সোমবার বেলা সাড়ে ১১টায় ভারত থেকে পণ্য বোঝাই ট্রাক ডব্লিও বি ৬৫ বি ৫৬১১ ট্রাকে জিরা নিয়ে বন্দরে প্রবেশে মধ্য দিয়ে এই কার্যক্রম চালু হয় এবং আগামীকাল মঙ্গলবার থেকে অন্যান্য পণ্য ভারত থেকে আমদানি হবে বলে ব্যবসায়ীরা জানান।

বন্দর পরিচালনাকারী বেসরকারি প্রতিষ্ঠান পানামা পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাপ মল্লিক জানান,‘বাংলাদেশ ও ভারতের আমদানি-রপ্তানিকারকদের মধ্যে কয়েক দফা বৈঠক ও চিঠি আদান-প্রদানের পর সকল প্রকার স্বাস্থ্যবিধি মেনে সকাল থেকে দুই দেশের মাঝে এই বন্দর দিয়ে বাণিজ্য কার্যক্রম শুরু হয়েছে। প্রথম দিন জিরা আমদানি পণ্যবাহী ট্রাক প্রবেশ করেছে। প্রতিদিন এই বন্দরে ৪০ টি ট্রাকে করে আমদানি-রপ্তানি কার্যক্রম চালানো হবে।

এদিকে দীর্ঘ দিনপর আমদানি-রপ্তানি চালু হওয়ায় হিলি বন্দরের শ্রমিকরা স্বস্তির নিঃশ্বাস ফেলছে। দীর্ঘ দিন থেকে আমদানি-রপ্তানি বন্ধ থাকায় শ্রমিকরা মানবেতর জীবনযাপন করছিল। আমদানিকারকরাও স্বস্তির নিঃশ্বাস ফেলেছে আমদানি-রপ্তানি চালু হওয়ায়। করোনা ভাইরাসের কারনে গত ২৫ মার্চ থেকে হিলি বন্দরের আমদানি-রপ্তানি বন্ধ হয়ে যায়।

হিলি ব্যবসায়ী ও উপজেলা ভাইস চেয়ারম্যান শানিনুর রেজা শাহিন বলেন , গত শনিবার থেকে হিলি বন্দর দিয়ে আমদানি রফতানি চালু হওয়ার কথা থাকলেও ওপারে ঝামেলার কারনে আজ সকাল থেকে আমদানি রফতানি শুরু হলো। জিরো পয়েন্ট থেকেই সরকারী সামাজিক দুরত্বসহ সকল নিয়ম কানুন মেনেই আমদানি করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

৭৫ দিন বন্ধের পর আমদানি- রফতানি শুরু হিলি স্থলবন্দরে

আপডেট সময় : ০৮:৫৩:৪২ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২০