ঢাকা ০৯:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

গুলি করে টাকা ছিনতাইয়ের অভিযোগে ছাত্রলীগ-যুবলীগের ২ নেতা বহিস্কার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২০:৪৫ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২০ ১৯২ বার পড়া হয়েছে

হাসান সিকদার, টাঙ্গাইল; টাঙ্গাইলের কালিহাতীতে পোস্টমাস্টারকে গুলি করে টাকা ছিনতাইয়ের অভিযোগে জেলা ছাত্রলীগের সদস্য ও উপজেলা যুবলীগের ত্রাণ বিষয়ক সম্পাদককে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিষয়টি স্বীকার করেছেন সংগঠনের দায়িত্বপ্রাপ্তরা। জেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য তানজীদুল ইসলাম জিসানকে বহিষ্কার করার জন্য কেন্দ্রীয় কমিটিকে সুপারশি করে চিঠি দিয়েছে জেলা কমিটি। জিসানের বাড়ির ঘাটাইল উপজেলার হামিদপুরে। এবিষয়ে টাঙ্গাইল জেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক হিমেল বলেন, ৭ জুন আমরা জিসানের বহিষ্কার চেয়ে কেন্দ্রীয় ছাত্রলীগকে চিঠি দিয়ে সুপারিশ করেছি। কারণ সে ঘটনার সাথে জড়িত। ছাত্রলীগ ব্যক্তির অপরাধের দায় নিবে না। এদিকে কালিহাতী উপজেলা যুবলীগের বহিষ্কৃত নেতার নাম মনিরুল ইসলাম সজীব। তিনি উপজেলা যুবলীগের ত্রাণ বিষয়ক সম্পাদক। কালিহাতী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ্ আলম মোল্লা বলেন, অভিযোগের ভিত্তিতে আমরা সজীবকে দায়িত্ব থেকে অব্যাহতির সুপারিশ জানিয়ে জেলা কমিটির কাছে চিঠি দেই। পরে জেলা কমিটি ৬ জুন তাকে পদ থেকে অব্যাহতি দেয়। উল্লেখ্য যে, গত ১৭ মে কালিহাতী উপজেলার বল্লা তাঁত বোর্ডের কাছে বল্লা সাব-পোস্টঅফিসের পোস্টমাস্টার মুজিবর রহমানকে গুলি করে সঞ্চয়পত্র ও এফডিআরের ৫০ লাখ টাকা ছিনতাই হওয়ার ঘটনা ঘটে। এই ঘটনায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে ঐদিনই কালিহাতী থানায় মামলা করেন পোস্ট অফিসের পরিদর্শক শেখ হোসেন জোবায়ের। গোয়েন্দা পুলিশের হাতে গ্রেফতার হওয়া টাঙ্গাইল জেলা ছাত্রলীগের সদস্য জিসানের জবানবন্দিতে কালিহাতী উপজেলা যুবলীগের ত্রাণবিষয়ক সম্পাদক মনিরুল ইসলাম সজীবকে ছিনতাইয়ের মূল পরিকল্পনাকারি বলে উল্লেখ করা হয় বলে জানান পুলিশ। গুলিবিদ্ধ আহত পোষ্টমাস্টার মুজিবর রহমান বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন আছেন। তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

গুলি করে টাকা ছিনতাইয়ের অভিযোগে ছাত্রলীগ-যুবলীগের ২ নেতা বহিস্কার

আপডেট সময় : ০৮:২০:৪৫ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২০